এক্সপ্লোর

Neeraj Chopra Surgery: রুপো জিতেই অস্ত্রোপচার! প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর কী সিদ্ধান্ত নিলেন নীরজ?

Paris Olympics 2024: টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন। নীরজই হচ্ছেন অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনাজয়ী ভারতের একমাত্র অ্যাথলিট। প্যারিসে সোনা পাননি। হতাশও করেননি নীরজ।

প্যারিস: কুঁচকির চোট তাঁকে বহুদিন ভোগাচ্ছে। তবে অলিম্পিক্সের (Paris Olympics) জন্য অস্ত্রোপচারের ঝুঁকি নেননি। প্যারিস অলিম্পিক্সের পরই অবশ্য অস্ত্রোপচারের পথে হাঁটতে পারেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। দ্রুতই তিনি কুঁচকির অস্ত্রোপচার করাতে পারেন বলে খবর সূত্রের।

টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন। নীরজই হচ্ছেন অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনাজয়ী ভারতের একমাত্র অ্যাথলিট। প্যারিসে সোনা পাননি। তবে হতাশও করেননি নীরজ। রুপো জেতেন হরিয়ানার অ্যাথলিট। সোনা পান পাকিস্তানের আর্শাদ নাদিম।

প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিনে রুপো জয়ের পরই নীরজকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রশ্ন করেন, 'নীরজ আপনার চোটের জন্য কী করা উচিত বলুন ভাই?' নীরজ বলেন, 'দলের সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্ত নেব স্যর। তবে প্রতিযোগিতা খুব প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল। চোট নিয়েও থ্রো করে দেশের জন্য পদক আনতে পেরে আমি খুশি।'

চোট নিয়েও যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নীরজ, মুগ্ধ প্রধানমন্ত্রী মোদি। বলেন, 'না, না আপনি দারুণ করেছেন। আগের বারও সোনা জিতেছিলেন অলিম্পিক্সে। আমার মনে আছে, টোকিও অলিম্পিক্সেও আপনার প্রতিপক্ষের খেলার প্রশংসা করেছিলেন। আপনি বলেছিলেন কড়া টক্কর হয়। চোট নিয়েও যেভাবে খেলেছেন, তা বেশ আশ্চর্যজনক।'       

প্রধানমন্ত্রীর ফোনের পরই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন নীরজ। শোনা যাচ্ছে, তিনজন চিকিৎসক নীরজের কুঁচকিতে অস্ত্রোপচার করবেন।                        

আরও পড়ুন: চেয়েচিন্তে প্রতিযোগিতায় অংশগ্রহণের খরচ উঠত, খাবার জোগাড় করতেই হিমশিম খেতেন নাদিম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক
Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget