এক্সপ্লোর

Tokyo Olympics 2020: গয়না বিক্রির টাকায় কানের দুল কিনে দিয়েছিলেন মা, জড়িয়ে ধরে কান্না চানুর

ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপোর পদক জিতেছেন। মঙ্গলবার সেই মীরাবাঈ চানু নিজের রাজ্য মণিপুরে ফিরলেন। এবং মাকে দেখে কান্নায় ভঙে পড়লেন।

ইম্ফল: অলিম্পিক্সে কীর্তি গড়ে দেশে ফিরেছেন সোমবার। ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপোর পদক জিতেছেন। মঙ্গলবার সেই মীরাবাঈ চানু নিজের রাজ্য মণিপুরে ফিরলেন। এবং মাকে দেখে কান্নায় ভঙে পড়লেন।

মা সাইখম ওঙ্গবি টোম্বি লেইমাকে দেখেই মঙ্গলবার আবেগাপ্লুত হয়ে পড়েন চানু। মাকে জড়িয়ে ধরেন। তারপরই কাঁদতে শুরু করেন দুজনই। স্ত্রী ও মেয়ের আনন্দাশ্রু তখন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন চানুর বাবা সাইখম কৃতি মেইতেই।

পাঁচ বছর আগের ঘটনা। রিও অলিম্পিক্সের ঠিক আগে। নিজের গয়না বিক্রি করে চানুর জন্য একজোড়া কানের দুল বানিয়ে দিয়েছিলেন সাইখম ওঙ্গবি টোম্বি লেইমা। দুলজোড়া বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ তার গড়ন অলিম্পিক্স রিংয়ের মতো। সেই দুল পরে রিও অলিম্পিক্সে পারেননি। তবে টোকিও থেকে পদক জিতে ফিরেছেন চানু। ইম্ফল থেকে ২৫ কিলোমিটার দূরে চানুর গ্রাম নঙ্গপক কাকচিংয়ে উৎসবের আবহ। 

টোকিওয় চলতি অলিম্পিক্সে ভারত্তোলনে রুপো জেতার পর সোমবার দেশে ফেরেন মীরাবাঈ চানু। তিনি অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছেন। মণিপুর সরকার তাঁকে অতিরিক্ত পুলিশ সুপার নিযুক্ত করেছে।

দেশে ফেরার পর চানু বলেছেন, ‘এবারের অলিম্পিক্স বেশ কঠিন ছিল। আমরা ২০১৬ থেকে প্রস্তুতি শুরু করেছিলাম। রিও অলিম্পিক্সের পর প্রস্তুতির ধরন বদলে ফেলি। আমরা (চানু ও তাঁর কোচ) টোকিও অলিম্পিক্সের জন্য পাঁচ বছর দিয়েছি। এত ভালবাসা ও সমর্থনের মধ্যে দেশে ফিরে ভাল লাগছে। সবাইকে ধন্যবাদ।’

২১ বছরের খরা কাটিয়ে চানুর হাত ধরে অলিম্পিক্সে ভারোত্তোলনে পদক পেয়েছে ভারত। ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ভারোত্তোলনে ব্রোঞ্জ পেয়েছিলেন কর্ণম মালেশ্বরী। তারপর এই প্রথম কোনও ভারতীয় ভারোত্তোলক অলিম্পিক্সে পদক পেলেন। মহিলাদের ৪৯ কেজিতে রুপো পান চানু। রোমহর্ষক ম্যাচে স্ন্যাচে পিছিয়ে পড়েও ক্লিন অ্যান্ড জার্কে বাজিমাত করেন তিনি। চানু স্ন্যাচে তোলেন ৮৭ কেজি। এরপর ৮৯ কেজি ওজন তুলতে ব্যর্থ হন তিনি। তবে ক্লিন অ্যান্ড জার্কে ১১৫ কেজি তুলে রুপো নিশ্চিত করেন তিনি। সোনা জেতেন চিনের প্রতিযোগী। 

বদলাবে কি চানুর পদকের রঙ? ভারোত্তোলনে তাঁর জেতা রুপো কি বদলে যেতে পারে সোনায়? হঠাৎই তৈরি হয়েছে সেই আশা। ভারোত্তোলনে তাঁর বিভাগে সোনা জেতেন চিনের অ্যাথলিট ঝিহুই হাউ। সোনা জয়ের দু’দিনের মাথায় হঠাৎই তাঁর ডোপ টেস্ট হবে বলে খবর। অথচ তাঁর রুটিন টেস্ট আগেই হয়েছে। হঠাৎ কেন এই ডোপ টেস্ট? তাই নিয়েই তৈরি হয়েছে জল্পনা। এই ডোপ পরীক্ষায় হাউ যদি ব্যর্থ হন, তাহলে চানুই হবেন স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় ভারোত্তোলক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget