এক্সপ্লোর

Tokyo Olympics 2020: রোয়িংয়ে ডাবল স্কালসের সেমিফাইনালে ভারতের অর্জুন-অরবিন্দ

টোকিও অলিম্পিক্সে রোয়িংয়ে চমক ভারতের অর্জুন লাল জাঠ ও অরবিন্দ সিংহের। পুরুষ রোয়িংয়ে লাইটওয়েট ডাবল স্কালসের (রেপেশাঁ) সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় জুটি।

টোকিও: রবিবার টোকিও অলিম্পিক্সে রোয়িংয়ে চমক ভারতের অর্জুন লাল জাঠ ও অরবিন্দ সিংহের। পুরুষ রোয়িংয়ে লাইটওয়েট ডাবল স্কালসের (রেপেশাঁ) সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় জুটি।

সি ফরেস্ট ওয়াটারওয়েতে নির্ধারিত দূরত্ব অতিক্রম করতে অর্জুন ও অরবিন্দ নিলেন ৬:৫১.৩৬ মিনিট। তৃতীয় স্থানে থেকে রোয়িং শেষ করলেন তাঁরা। পোল্যান্ডের জের্জি কোয়ালস্কি ও আর্টার মিকোলাজেস্কি ৬:৪৩.৪৪ মিনিটে রোয়িং শেষ করে প্রথম স্থান পেয়েছেন। দ্বিতীয় স্থান পেয়েছেন স্পেনের কেতানো হোর্তা পোম্বো ও মানেল বালাস্তেগুই। তাঁরা ৬:৪৫.৭১ মিনিটে রেপেশাঁ ২ শেষ করেছেন। আগামী মঙ্গলবার, ২৭ জুলাই সেমিফাইনালে নামবেন অরবিন্দ ও অর্জুন।

এদিকে, পি ভি সিন্ধু রবিবার মহিলা ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন স্ট্রেট গেমে। ২১-৭ ও ২১-১০ গেমে ইসরায়েলের প্রতিপক্ষ সেনিয়া পোলিকারপোভাকে হারালেন সিন্ধু। প্রথম গেম জিততে সময় নিলেন ১৩ মিনিট। দ্বিতীয় গেম জিতলেন ১৬ মিনিটে। সব মিলিয়ে মাত্র ২৯ মিনিটে জিতে পরের রাউন্ডে উঠলেন সিন্ধু।

অন্যদিকে, শ্যুটিংয়ে হতাশ করলেন মনু ভাকের ও যশস্বিনী দেশওয়াল। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠতে পারলেন না কেউই। যোগ্যতা অর্জন পর্বে মনু শেষ করলেন ১২ নম্বরে। যশস্বিনী শেষ করলেন ১৩ নম্বরে।

অলিম্পিক্সে রবিবার ভোরে ভারতীয়দের হয়ে লড়াই শুরু করেন মনু ও যশস্বিনী। মনু ছটি সিরিজে স্কোর করেন যথাক্রমে ৯৮, ৯৫, ৯৪, ৯৫, ৯৮ ও ৯৫। অন্যদিকে যশস্বিনী ছটি সিরিজে স্কোর করেন যথাক্রমে ৯৪, ৯৮, ৯৪, ৯৭, ৯৬ ও ৯৫।

টোকিওর আসাকা শ্যুটিং রেঞ্জে ৫৭৫ পয়েন্ট স্কোর করেন মনু। যশস্বিনী তাঁর চেয়ে এক পয়েন্টে পিছিয়ে ছিলেন। ৫৭৪ স্কোর করেন তিনি। তবে মনুকে লড়াই করতে হয় নিজের অস্ত্রের সঙ্গেও। মনু ভাকেরের পিস্তলে সমস্যা দেখা দেয় শ্যুটিং চলাকালীনই। পরে প্রাক্তন অলিম্পিয়ান শ্যুটার হিনা সিন্ধু ট্যুইট করেন, 'মনুকে ওর সরঞ্জাম নিয়ে সমস্যায় পড়তে হল। আশা করছি এই অভিজ্ঞতা মিক্সড টিম ইভেন্টের জন্য ওদের আরও তৈরি করে রাখবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget