এক্সপ্লোর

Tokyo Olympics 2020: করোনা আবহে দর্শকশূন্য টোকিও অলিম্পিক্স

Tokyo Olympics 2021: করোনা সংক্রমণ ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টোকিও: করোনা আবহেই অনুষ্ঠিত হতে চললেও, এবার টোকিও অলিম্পিক্স চলাকালীন স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না কোনও দর্শক। আজ এমনই জানিয়েছেন জাপানের অলিম্পিক্স বিষয়ক মন্ত্রী।

২৩ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের অলিম্পিক্স, চলবে ৮ অগাস্ট পর্যন্ত। তার আগে এদিনই টোকিও পৌঁছে গিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ। অলিম্পিক্সের আগে বা গেমস চলাকালীন যাতে করোনা সংক্রমণ না ছড়ায়, সেটা নিশ্চিত করার জন্য আগামী সপ্তাহ থেকে জরুরি অবস্থা জারি করতে চলেছে জাপান সরকার। অলিম্পিক্স চলাকালীন জারি থাকবে এই জরুরি অবস্থা। জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার থেকে জারি হচ্ছে জরুরি অবস্থা, জারি থাকবে ২২ অগাস্ট পর্যন্ত।

এদিন টোকিওর হানেদা বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের এড়িয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির গেমস হেড কোয়ার্টার্সে চলে যান বাখ। তিনি সেখানে তিনদিন সেলফ আইসোলেশনে থাকবেন বলে জানা গিয়েছে।

জাপানের সাধারণ মানুষের একাংশ এবং চিকিৎসকরা করোনা পরিস্থিতিতে এবারের অলিম্পিক্স আয়োজন না করার পক্ষে মতপ্রকাশ করেছেন। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং স্থানীয় আয়োজকরা গেমস আয়োজনের সিদ্ধান্তে অনড়। অলিম্পিক্সের আগে যাতে টোকিওর সব রেস্তোরাঁ, পানশালা ও ক্যারাওকে পার্লার বন্ধ রাখা যায়, সেটা নিশ্চিত করার জন্যই জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। অলিম্পিক্স চলাকালীন ক্রীড়াপ্রেমীরা যাতে উৎসবে মেতে উঠতে না পারেন এবং পানশালায় ভিড় জমাতে না পারেন, সেটা নিশ্চিত করতে চাইছে জাপান সরকার। সেই কারণেই জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাপানে সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে চলেছে। টানা তিন সপ্তাহ ধরে রোজ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা সংক্রমণ রুখতে এখনও জারি রয়েছে জরুরি অবস্থা, যার মেয়াদ শেষ হচ্ছে রবিবার। পরের দিন থেকেই নতুন করে জারি হচ্ছে জরুরি অবস্থা।

করোনা আবহে শুধু স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়াই নয়, টোকিওয় মশাল দৌড়ও হচ্ছে না। টোকিও উপকূলে প্রত্যন্ত অঞ্চলে হবে মশাল দৌড়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget