এক্সপ্লোর

বিশ্বকাপ টিমে জায়গা পাননি, সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত রায়াডুর, ডাক পেয়েছেন আইসল্যান্ড ক্রিকেট থেকে

বিশ্বকাপের ভারতীয় দলের স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছিল অন্ধ্রের ক্রিকেটারকে। কিন্তু প্রথমে ওপেনার শিখর ধবন, পরে অল রাউন্ডার বিজয় শঙ্কর চোট পেয়ে বাদ পড়লেও রায়াডুকে বদলি হিসাবে পাঠানো হয়নি। ধবনের খেলার সম্ভাবনা বাতিল হওয়ায় পাঠানো হয়েছিল শঙ্করকে। তিনিও পরে ছিটকে যান চোটের জন্য। কিন্তু টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্ত অনুয়ায়ী ওপেনার ময়াঙ্ক অগ্রবালকে দলে অন্তর্ভুক্ত করা হয়।

নয়াদিল্লি: চলতি ক্রিকেট বিশ্বকাপে তাঁকে দু দুবার ডাকা হয়নি। এই প্রেক্ষাপটে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন অম্বাতি রায়াডু। ৩৩ বছর বয়সি মিডল অর্ডার ব্যাটসম্যান আনুষ্ঠানিক ঘোষণা না করলেও বিসিসিআইয়ের জনৈক কর্তা জানিয়েছেন, তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন। বলেছেন, ও বোর্ডকে এটা জানিয়েছে। একটি সূত্রের খবর, গতকালই আইসল্যান্ড ক্রিকেট বোর্ড ট্যুইট করে রায়াডুকে তাদের দেশের স্থায়ী নাগরিকত্ব দিতে চেয়েছে। তাঁরা চায়, রায়াডু তাদের দেশে গিয়ে ক্রিকেট খেলুন। বিশ্বকাপের ভারতীয় দলের স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছিল অন্ধ্রের ক্রিকেটারকে। কিন্তু প্রথমে ওপেনার শিখর ধবন, পরে অল রাউন্ডার বিজয় শঙ্কর চোট পেয়ে বাদ পড়লেও রায়াডুকে বদলি হিসাবে পাঠানো হয়নি। ধবনের খেলার সম্ভাবনা বাতিল হওয়ায় পাঠানো হয়েছিল শঙ্করকে। তিনিও পরে ছিটকে যান চোটের জন্য। কিন্তু টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্ত অনুয়ায়ী ওপেনার ময়াঙ্ক অগ্রবালকে দলে অন্তর্ভুক্ত করা হয়। ভারতের হয়ে ৫৫টি একদিনের ম্যাচ খেলে ১৬৯৪ রান করেছেন রায়াডু। গড় ৪৭.০৫। টেস্ট টিমে কখনও জায়গা হয়নি তাঁর। বিশ্বকাপের দল বাছাইয়ের সময় চর্চার বিষয় হয়ে উঠেছিলেন তিনি। অধিনায়ক বিরাট কোহলি আগেই তাঁকে চার নম্বরে পছন্দের ব্যাটসম্যান বলে জানিয়েছিলেন। তবে তা সত্ত্বেও বিশ্বকাপ টিমে তাঁর বদলে বিজয় শঙ্করের ওপরই ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট। যদিও নির্বাচকদের চেয়ারম্যান এমএসকে প্রসাদ রায়াডুর কথা না ভাবার সিদ্ধান্তের সমর্থনে বলেন, শঙ্কর ‘থ্রি ডায়মেনশনাল স্কিলের অধিকারী’। পাল্টা রায়াডু সোস্যাল মিডিয়ায় পোস্টে কটাক্ষ করেন, এই সবে বিশ্বকাপ দেখব বলে এক সেট নতুন থ্রি ডি গ্লাসের অর্ডার দিলাম! এই কটাক্ষে বোর্ড তাঁর ওপর চটে ওঠে বলে অভিমত ক্রিকেট মহলের। রায়াডু ঘরোয়া ক্রিকেটেও সহ ক্রিকেটারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে বিতর্কে থেকেছেন। বিবাদ হয়েছে ম্যাচ প্রশাসকদের সঙ্গেও।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LSG vs PBKS match highlights: সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স আইয়ার, ছয় ম্যাচ পর জয়ে ফিরে প্লে-অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব কিংস
সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স আইয়ার, ছয় ম্যাচ পর জয়ে ফিরে প্লে-অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব কিংস
KKR Play Off Scenario: এই ব্যবধানে জিতলেই প্লে অফের টিকিট পাকা! কেকেআরের সামনে কী অঙ্ক, চূড়ান্ত হয়ে গেল
এই ব্যবধানে জিতলেই প্লে অফের টিকিট পাকা! কেকেআরের সামনে কী অঙ্ক, চূড়ান্ত হয়ে গেল
Satadru attacks Aroop: পালাবদলের পর খুলেছে 'মেসি ফাইলস', ফের শতদ্রুর নিশানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ
পালাবদলের পর খুলেছে 'মেসি ফাইলস', ফের শতদ্রুর নিশানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ
Royal Challengers Bengaluru: কোয়ালিফায়ার ১-এ মাঠে নামার আগেই আরসিবির মাথায় হাত, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা ক্রিকেটার
কোয়ালিফায়ার ১-এ মাঠে নামার আগেই আরসিবির মাথায় হাত, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget