এক্সপ্লোর

Yuvraj Singh: ছয় ছক্কার বর্ষপূর্তি, সোশ্যাল মিডিয়ায় বিশেষ ভিডিও পোস্ট করলেন যুবরাজ

Yuvraj Singh Update: ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্টার অ্যান্ড্রু ফ্লিনটফের খোঁচাই তাঁকে রাগিয়ে তুলেছিল। আর প্রথম টি ২০ বিশ্বকাপের ওই ম্যাচে সেই রাগের বহিঃপ্রকাশ ঘটে তাঁর ব্যাটের ঝড়ে।

মুম্বই: সালটা ২০০৭। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2023) আসর। ভারত-ইংল্যান্ড দ্বৈরথ। ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছিল সেই ম্যাচটি। সৌজন্যে যুবরাজ সিংহ। সেই ম্য়াচে নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে প্রথমবার এক ওভারে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন বাঁহাতি ভারতীয় ব্যাটার। অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে ম্যাচের মাঝে ঝামেলায় জড়িয়েছিলেন। যেই রাগের খেসারত দিতে হয়েছিল তরুণ ইংল্য়ান্ড পেসার স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্টার অ্যান্ড্রু ফ্লিনটফের খোঁচাই তাঁকে রাগিয়ে তুলেছিল। আর প্রথম টি ২০ বিশ্বকাপের ওই ম্যাচে সেই রাগের বহিঃপ্রকাশ ঘটে তাঁর ব্যাটের ঝড়ে। ব্রডের ওভারে যুবরাজ ছয়টি ছয় হাঁকিয়ে ১৪ বলে ৫৮ রান করেন। তাঁর ওই ইনিংসই দুই দলের জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দেয়। ভারত ম্যাচ জেতে ১৮ রানে। (Yuvraj Singh Record) 

নিজের সোশ্য়াল মিডিয়ায় (social media) একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে ছয়টি বলে প্রত্যেক বলে যেভাবে ছক্কা হাঁকিয়েছিলেন যুবি, তাই ফুটিয়ে তোলা হয়েছে। ওভারের প্রথম বলটা উড়ে গিয়েছিল ডিপ মিড উইকেটে। দ্বিতীয় বল যায় স্কোয়ার লেগের দিকে। পরেরটা ওয়াইড লং অফ এবং চতুর্থ বলটি ডিপ পয়েন্টের দিকে। পঞ্চম বলটা মেরেছিলেন স্কোয়ার লেগের উপর দিয়ে। শেষটা লং অনের দিকে। স্যান্ড আর্টের একটি ভিডিও সমাজ মাধ্যমে তুলে ধরেছেন যুবি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yuvraj Singh (@yuvisofficial)

ম্যাচের পর স্টুয়ার্ড ব্রডের বাবার সঙ্গে কী কথা হয়েছিল, কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তাও জানিয়েছিলেন যুবরাজ। ব্রড সিনিয়র এসে যুবির সই করা একটা জার্সি চেয়েছিলেন। বলেছিলেন, তাঁর ছেলের কেরিয়ার তো প্রায় শেষ হয়ে গিয়েছে। স্টুয়ার্ট ব্রডের বাবা  ক্রিস ব্রড ছিলেন ম্যাচ রেফারি। যুবি বলেছেন, পরের দিন ক্রিস আমার কাছে এসে বলেন, তুমি তো আমার ছেলের কেরিয়ার প্রায় শেষ করে দিয়েছ। এখন তোমার সই করা একটা জার্সি ওকে দাও। তাই আমি আমার জার্সি দিয়েছিলাম। তাতে একটা বার্তাও লিখে দিয়েছিলাম-নিজের বলেও পাঁচ ছক্কা খেয়েছি। তাই আমি জানি এই অনুভূতি। ইংল্যান্ডের ক্রিকেটের ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল। স্টুয়ার্ট এখন বিশ্বের অন্যতম সেরা বোলার। ছয় বলে ছয় ছক্কা খাওয়ার পর কোনও ভারতীয় বোলার এমন দুরন্ত কেরিয়ার গড়তে পারবে বলে আমার মনে হয় না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget