এক্সপ্লোর
কাল থেকে হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট মিলবে অনলাইনে

ছবি সৌজন্যে ট্যুইটার
ভুবনেশ্বর: ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট কাল থেকে পাওয়া যাবে অনলাইনে। হকি ইন্ডিয়ার পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, ২৭ তারিখ উদ্বোধনী অনুষ্ঠান এবং ২৮ তারিখ কটকের বারাবটি স্টেডিয়ামে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের জন্য কাল দুপুর বারোটা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। দু’টি অনুষ্ঠানেই থাকার কথা রয়েছে বিখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমানের। শাহরুখ খান সহ বলিউডের অন্যান্য তারকারাও থাকতে পারেন। হকি ইন্ডিয়া সূত্রে খবর, ২৭ তারিখের অনুষ্ঠানের জন্য ১০,৫০০ এবং ২৮ তারিখের অনুষ্ঠানের জন্য ৩০ হাজার টিকিট বিক্রি হবে। ২৮ তারিখ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। এই প্রতিযোগিতা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস সহ ১৬টি দল এই প্রতিযোগিতায় যোগ দিচ্ছে।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















