এক্সপ্লোর

রোহিত শর্মাকেই আইডল মনে করেন পাকিস্তানের উঠতি ব্যাটসম্যান

ক্রিকেট পাকিস্তানের একটি ভিডিওতে হায়দর বলেছেন, আমার আইডল রোহিত শর্মা। সবচেয়ে ভালো ব্যাপার হল তাঁর স্ট্রাইক রেট। আমি ওঁর মতো ব্যাট করতে চাই।

করাচি: পাকিস্তানের উঠতি ক্রিকেটার হিসেবে ইতিমধ্যেই নজর কেড়েছেন হায়দার আলি। এমনকি ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজমের সঙ্গেও তাঁর তুলনা কোন কোনও মহলে শুরু হয়ে গিয়েছে।  হায়দর অবশ্য ভারতের সীমিত ওভারের দলের সহ অধিনায়ক রোহিত শর্মাকেই তাঁর আদর্শ ক্রিকেটার হিসেবে মনে করেন। ভবিষ্যতে ভারতীয় দলের ওপেনারের মতোই ব্যাট করতে চান তিনি। ক্রিকেট পাকিস্তানের একটি ভিডিওতে হায়দর বলেছেন, আমার আইডল রোহিত শর্মা। সবচেয়ে ভালো ব্যাপার হল তাঁর স্ট্রাইক রেট। আমি ওঁর মতো ব্যাট করতে চাই। করোনাভাইরাসের জেরে টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ার আগে ডানহাতি ব্যাটসম্যান হায়দর পোশোয়ার জুলমি-র হয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ৯ ম্যাচে ২৩৯ রান করে নজর কাড়েন।  তাঁর আগ্রাসী ব্যাটিং স্টাইল ও স্ট্রোক খেলার পারদর্শিতা তারিফ আদায় করে নিয়েছে বিশেষজ্ঞদের। এরমধ্যে প্রাক্তন পাক ব্যাটসম্যান রামিজ রাজা তো তাঁকে কোহলি ও আজমের মতো প্রতিভাবান বলেও মন্তব্য করেন। রাজা ইউটিউবে বলেছেন, ১৯ বছরের হায়দরের প্রচুর প্রতিভা রয়েছে। পিএসএলের প্রথম মরশুমেই প্রভাব ফেলেছে। তবে ওকে ওর পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তিন নম্বর পজিশনটাই ওর ব্যাটিংয়ের পক্ষে আদর্শ। রাজার পরামর্শ, হায়দরের উচিত কোহলি ও বাবরের দৃষ্টিভঙ্গি অনুসরণ করে চলা। ওদের এত বেশি প্রতিভা যে, ওদেরকে ব্যাটিংয়ের সময় নতুন কিছু করতে হয় না। চিরাচরিত শটেই ওরা ভরসা রাখে।  হায়দরেরও প্রতিভা রয়েছে। সেজন্য ওকে নিজের খেলা উন্নত করার লক্ষ্যে কাজ করতে হবে এবং লম্বা ইনিংস খেলতে হবে।

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget