এক্সপ্লোর

২০১৯ বিশ্বকাপে তিন ফেভারিটের মধ্যে থাকবে পাকিস্তান, দাবি আফ্রিদির

লন্ডন: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে পাকিস্তানকে কেউ হিসেবের মধ্যেই রাখেননি। কিন্তু শেষপর্যন্ত সবাইকে ভুল প্রমাণ করে পাকিস্তানই চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ের পর পাকিস্তান ২০১৯ সালে একদিনের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হয়ে গেল বলেই মনে করছেন প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি বলেছেন, ‘পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা দীর্ঘদিন এই জয়ের কথা মনে রাখবেন। আশাহীন অবস্থা থেকে দ্রুত ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। যেভাবে একের পর এক ম্যাচ জিতেছে, তা প্রশংসনীয়।’ পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ এবং ফকর জামান, হাসান আলির মতো তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে আফ্রিদি বলেছেন, ‘কোনও টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের এরকম পারফরম্যান্স এবং ভারতকে এভাবে হারানো আমি খুব কমই দেখেছি। ২০১৯ সালে বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। সেই প্রতিযোগিতায় প্রথম তিনটি ফেভারিট দলের মধ্যেই থাকবে পাকিস্তান। সরফরাজের মতো অধিনায়ক এবং প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের নিয়ে দলটা তৈরি হচ্ছে। ১৪ দিনের মধ্যে পাকিস্তান নতুন নায়কদের খুঁজে পেয়েছে। ফকর জামান, হাসান আলি, শাদাব খানরা দেখিয়ে দিয়েছেন, পাকিস্তানে প্রতিভার অভাব নেই। সরফরাজ ভবিষ্যতে দলকে আরও সাফল্য এনে দিতে পারেন। ফকরের ইনিংসটা বিশ্বমানের প্রতিযোগিতার ফাইনালে কোনও পাকিস্তানি ব্যাটসম্যানের অন্যতম সেরা ইনিংস।’ ২০১৯ বিশ্বকাপে তিন ফেভারিটের মধ্যে থাকবে পাকিস্তান, দাবি আফ্রিদির এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে আইসিসি ক্রমতালিকায় আট নম্বরে ছিল পাকিস্তান। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ১২৪ রানে হেরে যায় সরফরাজের দল। তারপর ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। আফ্রিদির মতে, পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা এই জয়ে ১৯৯২ সালের বিশ্বকাপ এবং ২০০৯ সালে টি-২০ বিশ্বকাপ জয়ের মতোই আনন্দ পেয়েছেন।

সেরা শিরোনাম

Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
IND vs ENG: টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই
টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget