এক্সপ্লোর

Pak-Windies ODI series postponed: করোনার ধাক্কায় স্থগিত হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ

Pak vs WI: ফের ক্রিকেট মাঠে করোনার (Corona Virus) কোপ। অতিমারির বাড়বাড়ন্তের জেরে স্থগিত হয়ে গেল পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের (Pak vs WI) একদিনের সিরিজ।

করাচি: ফের ক্রিকেট মাঠে করোনার (Corona Virus) কোপ। অতিমারির বাড়বাড়ন্তের জেরে স্থগিত হয়ে গেল পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের (Pak vs WI) একদিনের সিরিজ। যা আগামী শনিবার থেকে শুরু হওয়ার কথা ছিল। আগামী বছরের জুন মাসে স্থগিত হয়ে যাওয়া এই সিরিজ খেলা হবে।

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে করাচিতে পৌঁছানোর পর থেকেই ক্যারিবিয়ানদের করোনা আতঙ্ক তাড়া করছে। করাচিতে আসার পর তিন খেলোয়াড় এবং এক সাপোর্ট স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ আসে। সেই ধাক্কা সামলে টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়। কিন্তু তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আরও পাঁচজনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত সকলকেই নিভৃতবাসে পাঠানো হয়। ভাঙাচোরা দল নিয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেললেও ওয়ান ডে সিরিজ খেলার বিষয়ে অনিচ্ছুক ছিল ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে এই সিরিজ সুপার লিগের অন্তর্ভুক্ত। যে লিগের ওপর দাঁড়িয়ে রয়েছে ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপে কার সরাসরি খেলবে সেই বিষয়টি। তাই ঝুঁকি নেয়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের তরফে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, 'পিসিবির কোভিড-১৯ প্রোটোকল অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ওয়েস্ট ইন্ডিজের বাকি ১৫ জন খেলোয়াড় এবং ছ'জন সাপোর্ট স্টাফের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। ওয়েস্ট ইন্ডিজের ২১ জনেরই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই বৃহস্পতিবারের টি-টোয়েন্টি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' তবে দুই বোর্ডের তরফে জানানো হয়, দুই দলের খেলোয়াড়দের কথা ভেবে একদিনের সিরিজ পিছিয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ফের এগিয়ে গিয়েও ড্র, হাফসেঞ্চুরির ম্যাচে এটিকে মোহনবাগানকে জেতাতে ব্যর্থ রয় কৃষ্ণ

প্রসঙ্গত, আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে গিয়ে বারবার কোনও না কোনও সমস্যায় পড়ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড ক্রিকেট টিম নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে পাকিস্তান থেকে দেশে ফিরে গিয়েছিল। যা নিয়ে বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। তারপর ইংল্যান্ডও পাকিস্তান সফর বাতিল করে দেয়। এবার ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হলেও মাঝপথে সমস্যা। স্থগিতই করে দিতে হল ওয়ান ডে সিরিজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget