এক্সপ্লোর

T20 WC Final: টানা চার ম্যাচ জয়ের আত্মবিশ্বাসই ফাইনালে পাকিস্তানের হাতিয়ার, দাবি বাবরের

Pakistan Cricket Team: নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্টের শুরুটা খারাপভাবে করলেও, পর পর চার ম্যাচ জিতে ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে পাকিস্তান দল।

মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান (PAK vs ENG)। বিশ্বকাপের সুপার ১২-র শুরুটা ভীষণ হতাশাজনকভাবে করেছিল বাবর বাহিনী। ভারত ও জিম্বাবোয়ে, উভয় দলের বিরুদ্ধেই প্রথম দুই ম্যাচে হারে পাকিস্তান। কিন্তু পরপর চার ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে সেই পাকিস্তান দলই। নাগাড়ে চার ম্যাচ জয়ের আত্মবিশ্বাসে ভর করেই বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন বাবর আজম (Babar Azam)।

আত্মবিশ্বাসী পাকিস্তান

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মলনে বাবর বলেন, 'যেভাবে টানা শেষ চার ম্যাচ জিতেছি আমরা, তা আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আত্মবিশ্বাস তো আছেই, আশা করছি ফাইনালে আমরা ভাল খেলবও। ফাইনাল ম্যাচ ঘিরে দলের সকলেই ভীষণ উত্তেজিত। আশা করছি ম্যাচের ফলাফলও আমাদের জন্য ভালই হবে।' তবে নিজের দলের প্রতি আত্মবিশ্বাসী হলেও, বাবর কিন্তু ইংল্যান্ডকেও বেশ সমীহ করছেন। ইংল্যান্ড দলে মুহূর্তে ম্যাচের রং বদলে দেওয়ার দক্ষতা রাখা একাধিক তারকা রয়েছেন বলে একবাক্যে মেনে নিচ্ছেন বাবর।

ইংল্যান্ডকে সমীহ

'আমার মতে ইংল্যান্ড বিশ্বের অন্যতম সেরা দল। ওদের বিরুদ্ধে হালেই আমরা এক সিরিজ খেলেছিলাম যেখানে দুই দলই নিজেদের সবটা উজাড় করে দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল। ইংল্যান্ড খুবই ভাল দল এবং ওদের দলে বহু ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখা খেলোয়াড়রা রয়েছেন। আশা করছি ওদের বিরুদ্ধে আমরা নিজেদের পরিকল্পনাগুলি সঠিকভাবে বাস্তবায়িত করতে পারব।' বলেন পাক অধিনায়ক।

ভারতকে সেমিফাইনালে ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে দুরন্তভাবে ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ইংল্যান্ড। তবে ফাইনালের আগে অতীত সাফল্য নিয়ে মাথা ঘামাতে নারাজ ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার (Jos Buttler)। 

অর্থহীন অতীত

ফাইনালের আগের দিন সাংবাদিক সম্মেলনে বাটলার বলেন, 'ম্যাচ ঘিরে আমরা দারুণ উত্তেজিত। তবে অতীত সাফল্য এখানে অর্থহীন। আমাদের আবার নতুন ম্যাচে নতুনভাবে শুরু করতে হবে।' সাম্প্রতিক অতীতে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি ম্যাচ ইংল্যান্ড। বিশ্বকাপের আগে শেষ দ্বিপাক্ষিক সিরিজ সাত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল পাকিস্তান ও ইংল্যান্ড। চেনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ফাইনাল খেলার কী কিছু সুবিধা আছে? 'আমরা সাম্প্রতিক সময়ে ওঁদের বিরুদ্ধে বেশ কয়েকটি ম্যাচ খেলেছি। তবে সেই ম্যাচগুলি ভিন্ন পরিবেশে ছিল। এই পরিবেশ আলাদা। আমরা এক দারুণ দলের বিরুদ্ধে খেলতে নামব।' মত বাটলারের।

আরও পড়ুন: দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ফাইনালে মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড, কখন, কোথায় দেখবেন ম্যাচ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget