এক্সপ্লোর

IND vs PAK: ভিসা মঞ্জুর, সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে আসছে পাকিস্তান ফুটবল দল

SAFF Championship 2023: গত রবিবার বেঙ্গালুরুতে নামার কথা ছিল পাকিস্তান ফুটবল দলের। এই বিষয়ে পাকিস্তান সরকারও ছাড়পত্র দিয়ে দিয়েছিল দলকে।

নয়াদিল্লি: আদৌ সাফ কাপে (SAFF Championship 2023) অংশ নিতে পারবে কি না পাকিস্তান শিবির, তা নিয়ে সংশয় ছিল। কিন্তু অবশেষে ভারতে আসার ভিসা মুকুব হল পাকিস্তান ফুটবল দলের (Pakistan Football Team)। আগামী ২১ জুন থেকে শুরু হতে চলেছে ভারতের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট চলবে ৪ জুলাই পর্যন্ত। বেঙ্গালুরুর কান্তিভারা স্টেডিয়ামে চলবে এই টুর্নামেন্ট। প্রথম দিনেই পাকিস্তানের বিরুদ্ধে নামার কথা ভারতীয় ফুটবল দলের। সেদিন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা নেপাল বনাম কুয়েতের। 

উল্লেখ্য, গত রবিবার বেঙ্গালুরুতে নামার কথা ছিল পাকিস্তান ফুটবল দলের। এই বিষয়ে পাকিস্তান সরকারও ছাড়পত্র দিয়ে দিয়েছিল দলকে। কিন্তু ফুটবলারদের ভিসা সমস্যা না মেটায় ভারত সফর পিছিয়ে যায় গোটা দলের। অবশেষে ভিসা সমস্য়া মিটে যাওয়ায় এবার ভারতে আসতে চলেছে পাক ফুটবল দল। এই মুহূর্তে মরিশাসে রয়েছে তারা। বুঝবার সন্ধে ৭.৩০ থেকে ম্যাচ। যত দ্রুত সম্ভব ভারতে আসার চেষ্টা করছে পাক দল। সেক্ষেত্রে ভারতে পা রেখেই হয়ত ম্য়াচ খেলতে নামতে হবে পাকিস্তান ফুটবল দলকে। সেভাবে অনুশীলনের সময় পাবে না তারা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pakistan Football Federation (@pakistanffofficial)

কর্ণাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের নাম প্রকাশে ইচ্ছুক এক কর্তা জানিয়েছেন, ''আমরা জানতে পেরেছি, পাকিস্তান দল ভিসা পেয়েছে। আমরা আশা করছি, ওরা মঙ্গলবার ভারতে পৌঁছে যাবে। এরপর বুধবার ভারত-পাকিস্তান ম্যাচ। আমাদের আশা, শ্রী কান্তিরাভা স্টেডিয়ামের গ্যালারির একটি আসনও খালি থাকবে না। এই ম্যাচ আয়োজন করার জন্য আমরা তৈরি। আমরা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি এই ম্যাচ পিছিয়ে দিতে হবে না।''

উল্লেখ্য, সাফ চ্যাম্পিয়নশিপের আগে মরিশাসে ৪ দলীয় টুর্নামেন্টে খেলতে গিয়েছিল পাকিস্তান দল। সেই টুর্নামেন্টে সব ম্যাচেই হেরে যায় পাকিস্তান। 

এদিকে, কিছুদিন আগেই লেবাননকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ভারতীয় দল। লেবাননকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে সুনীল ছেত্রীর দল। ফাইনালে লেবাননের বিরুদ্ধে জ্বলে উঠলেন লালরিনজুয়ালা ছাংতে। গোল ও অ্যাসিস্ট করে দলকে জেতালেন তিনি। ২-০ জিতল ভারতীয় দল। গোল পেলেন সুনীল ছেত্রীও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget