এক্সপ্লোর

Neeraj And Arshad: 'কাছের বন্ধু' মানেননি নীরজ, এবার মুখ খুলে কী বললেন আর্শাদ নাদিম?

IND-PAK Conflict: পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর নীরজ চোপড়া এবং তাঁর পরিবারকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছিল। কারণ নীরজ চোপড়া ক্লাসিকে পাকিস্তানের নদিমকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

করাচি: জ্যাভলিনে বিশ্বকে চমকে দিয়ে অলিম্পিক্সের মত মঞ্চে দাপট দেখিয়েছিলেন তাঁরা। নীরজ চোপড়ার পর এই খেলায় এশিয়ার আরও এক প্লেয়ার, যাঁকে নিয়ে মাতামাতি হয়েছিল তিনি আর্শাদ নাদিম। টোকিওর পর প্যারিস অলিম্পিক্স। চার বছরে দুজন দুজনকে প্রশংসায় ভরিয়েছিলেন বারবার। কিন্তু গত মাসে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর নীরজ চোপড়া এবং তাঁর পরিবারকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছিল। কারণ এই তারকা ক্রীড়াবিদ বেঙ্গালুরুতে এনসি ক্লাসিকে পাকিস্তানের নদিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে টুর্নামেন্টটি স্থগিত হয়ে গিয়েছিল। কিন্তু পরে সাংবাদিক বৈঠকে এসে নীরজ বলেছিলেন যে আর্শাদ কোনওদিনই তাঁর কাছের বন্ধু ছিলেন না। এবাব সেই ইস্যুতে মুখ খুললেন আর্শাদ নাদিম। 

এশিয়ান অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য খেলতে যাওয়ার আগে নাদিমকে এই ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি নীরজের কোনও মন্তব্যের উত্তর দিতে চাই না এই পরিস্থিতিতে। ভারত-পাকিস্তান যুদ্ধকালিন পরিস্থিতি চলছে। আমি এটুকু জানি যে আমি একটি গ্রাম থেকে এসেছি। আমি ও আমার পরিবার সবসময় আমাদের আর্মিদের সমর্থনে গলা ফাটাব। ওঁদের পাশে থাকব।''

নীরজ সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, 'প্রথমেই আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমার নদিমের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক নেই । আমরা কখনওই ঘনিষ্ঠ বন্ধু ছিলাম না । ভারত-পাক সীমান্তে উত্তেজনা পরিস্থিতিতে এখন আমাদের মধ্যে আলাপচারিতা আগের মতো হবে না। কিন্তু যদি কেউ আমার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলে তাহলে আমিও সম্মানের সঙ্গে কথা বলি।'

তিনি আরও বলেন, 'খেলোয়াড় হিসেবে আমাদের কথা বলা উচিত। বিশ্বজুড়ে ক্রীড়া সম্প্রদায়ের মধ্যে আমার কিছু ভাল বন্ধু আছে যারা শুধু ভালা ছোড়ায় নয়, অন্যান্য খেলায়ও আছে । যদি কেউ আমার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলে তাহলে আমিও তার সঙ্গে সম্পূর্ণ সম্মানের সঙ্গে কথা বলব।'

প্যারিস অলিম্পিক গেমসের রৌপ্য পদক বিজয়ী তারকা আগে বলেছিলেন যে, নদিমকে তাঁর আয়োজিত টুর্নামেন্টে আমন্ত্রণ জানানোর পর সোশ্যাল মিডিয়ায় অপমানজনক পোস্টে তাঁকে এবং তাঁর পরিবারকে আক্রমণ করা হয়েছে । তাঁদের দেশভক্তি ও সততা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তিনি খুব দুঃখ পেয়েছেন গোটা ঘটনায়।

আরও পড়ুন: সচিনকে চোখ রাঙিয়ে কেরিয়ারই শেষ হয়েছিল, দেশছাড়া হওয়া ওলোঙ্গা লড়ছেন জীবনযুদ্ধে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget