এক্সপ্লোর

ভারতের বিরুদ্ধে নতুন বলে উইকেট নাও, ব্যাটে উইকেট বাঁচাও, পাক দলকে পরামর্শ ওয়াকারের

নিজের দেশকে ‘এ প্লাস’ ক্রিকেট খেলার পরামর্শ দিয়ে রাখলেন সরফরাজদের প্রাক্তনী ওয়াকার ইউনিস।

নটিংহ্যাম: বৃষ্টিতে ভেস্তে গিয়েছে নিউজিল্যান্ড ম্যাচ। যার ফলে শিখরের অবর্তমানে প্ল্যান বি কতটা কার্যকরি হবে, তা পরখ করে দেখার সুযোগই পেল না ভারত। হাতে সময় ৪৮ ঘণ্টা। তারপরই ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত। সেটাও চ্যাম্পিয়ন্স ট্রফি হারের বছর ২ পর। ভারত তৈরি। খাতায় কলমে এগিয়ে থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নামবে তাঁরা। অন্যদিকে পাকিস্তানও প্রস্তুত তাঁদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে।

এই আবহেই নিজের দেশকে ‘এ প্লাস’ ক্রিকেট খেলার পরামর্শ দিয়ে রাখলেন সরফরাজদের প্রাক্তনী ওয়াকার ইউনিস। তিনি পাকিস্তানি ক্রিকেটারদের মনে করিয়ে দিলেন, বছর ২ আগের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কথা। একই সঙ্গে টনটনে অস্ট্রেলিয়া ম্যাচ থেকেও শিক্ষা নেওয়ার কথা বলেছেন তিনি।

প্রাক্তন পাক অধিনায়কের বক্তব্য, “বছর কয়েক আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ইতিবাচক দিকগুলো পাকিস্তান দলকে নিতে হবে। ইতিবাচক ভাবেই মাঠে নামতে হবে।” ওয়াকার ইউনিস পাক দলের কিছু খামতির কথাও তুলে ধরেছেন। নতুন বলে বিপক্ষের উইকেট তুলতে পারছেন না পাক বোলাররা। আর ভারতের মতো ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে প্রথম দশ ওভারে উইকেট না তুলতে পারলে যে বিপদে পড়তে হবে মিকি আর্থারের দলকে, তা পরিষ্কার বুঝিয়েও দিয়েছেন তিনি।

ওয়াকার প্রশংসা করেছেন পাক স্পিডস্টার মহম্মদ আমিরের। টনটনে ফিঞ্চ, ওয়ার্নার, স্মিথদের বিরুদ্ধে যেভাবে বল করেছে তা সত্যিই প্রশংসনীয়। যেখানে বাকি বোলাররা প্রতি ওভারে বাউন্ডারি খাচ্ছে, সেখানে দশ ওভার বল করে ২টি মেডেন নিয়ে ৩০ রান দিয়ে ৫টি উইকেট পেয়েছেন আমের। এমনই এ প্লাস পারফর্ম্যান্স ভারতের বিরুদ্ধেও চান ওয়াকার ইউনিস।

ভারতের বিরুদ্ধে দলে পরিবর্তনও চাইছেন এই প্রাক্তন পাক ক্রিকেটার। তাঁর মতে শোয়েব মালিকের মতো ক্রিকেটারকে বসিয়ে শাদাবের মতো তরুণ ক্রিকেটারকে দলে সামিল করা উচিত। এই বিষয়ে পাক দলের কোচ মিকি আর্থারের সঙ্গে কথাও বলেছেন তিনি। একই সঙ্গে পাকিস্তানকে শুরুর দিকে দেখে খেলার জন্যও পরামর্শ দিয়েছেন ওয়াকার। তাঁর কথায়, “একটা ম্যাচ হেরে পুরনো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামা কখনই সহজ নয়। তবে ভারত অবশ্যই অস্ট্রেলিয়া ম্যাচের ওপর পর্যবেক্ষণ করবে। আমার মনে হয় পাক দলকে তাঁর মনোবল বাড়াতে হবে, আশা করি রবিবার তাঁরা নিজের সেরাটাই দেবে।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget