এক্সপ্লোর

মহিলাদের সম্পর্কে কফি উইথ করন-এ ‘যৌনগন্ধী’ মন্তব্য, হার্দিক, রাহুলকে শোকজ, ক্রিকেটের বাইরে টিভি শো-এ ক্রিকেটারদের হাজিরা নিষিদ্ধ করছে বিসিসিআই?

নয়াদিল্লি: হার্দিক পান্ড্য ও কে এল রাহুলকে টিভি শো ‘কফি উইথ করন’-এ মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগে শোকজ নোটিস দিল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পরিচালনারকারী প্রশাসক কমিটির চেয়ারম্যান বিনোদ রাই বলেছেন, ওঁদের কাছে ২৪ ঘন্টার মধ্যে মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে। হার্দিক্যের মন্তব্যকে ‘যৌনগন্ধী’ বলা হয় সোস্যাল মিডিয়ায়। তীব্র সমালোচনা, নিন্দাও হয় তাঁর। তবে অলরাউন্ডার ক্রিকেটার হার্দিকের সাফাই, তিনি ওই শোয়ের ধরন বা চরিত্রে প্রভাবিত হয়েই ওই মন্তব্য করেছেন, এজন্য ক্ষমাও চাইছেন। রাহুল অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি। ট্যুইটারে হার্দিক লিখেছেন, কফি উইথ করন-এ করা মন্তব্য নিয়ে ভেবে দেখার পর আমি তাঁদের প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি যাঁরা কোনও ভাবে সেজন্য আঘাত পেয়েছেন। সত্যি বলতে কী, আমি ওই শোয়ের চরিত্রে কিছুটা ভেসে গিয়েছিলাম। কোনওভাবেই কারও সেন্টিমেন্টকে আঘাত বা অসম্মান করতে চাইনি। সম্মানই করি। ওই শোয়ে হার্দিক বড়াই করেছেন, তিনি অনেক মেয়েকে পটিয়েছেন। বাবা-মায়ের সামনেও এনিয়ে কোনও লুকোছাপাও নেই তাঁর। কোনও ক্লাবে গিয়ে কেন তিনি মেয়েদের নাম জিজ্ঞাসা করেন না, প্রশ্ন করা হলে হার্দিক বলেন, মেয়েরা কীভাবে চলাফেরা করে, সেটা দূর থেকে দেখি, দেখতে ভাল লাগে। কিন্তু হার্দিক ট্যুইটারে ক্ষমা চাইলেও বিসিসিআই নরম হয়নি। সংস্থার জনৈক কর্তা বলেছেন, ক্ষমা চাওয়ার চেষ্টা করে ব্যাপারটা চাপা দেওয়া যাবে না। মহিলাদের সম্মানের মতো গুরুতর বিষয়কে তিনি যে কতটা হাল্কা ভাবে নিচ্ছেন, সেটাই ফুটে উঠছে। ওঁর এই আচরণ মানা যায় না। একজন আন্তর্জাতিক ক্রিকেটারের মন্তব্যের কী প্রতিক্রিয়া এ দেশে হতে পারে, সেটা ওঁকে বুঝতে হবে। আর তার চেয়েও বেশি জরুরি ওঁর এটা বোঝা, ঠিক আর ভুলের পার্থক্য কীভাবে করতে হয়। বিসিসিআই সূত্রের খবর, হার্দিকের মন্তব্য অশোভন, কুরুচিকর আখ্যা দিয়ে বিসিসিআই এমন ভাবনাচিন্তাও করছে যে, ভবিষ্যতে এধরনের শোয়ে, যেখানে ক্রিকেটের কোনও ব্যাপার নেই, ভারতীয় ক্রিকেটারদের হাজির থাকার অনুমতি আদৌ দেওয়া হবে কিনা। হার্দিক এখন অস্ট্রেলিয়া সফরকারী ভারতীয় ক্রিকেট টিমের সঙ্গে আছেন। গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপের সময় পিঠে আঘাত পেয়ে জখম হার্দিক সুস্থ হয়ে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে টিমে সামিল হন। সিডনিতে অস্ট্রেলিয়া-ভারত তিনদিনের যে একদিনের সিরিজ শুরু হচ্ছে, তাতে মাঠে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget