এক্সপ্লোর

Sachin Tendulkar: গুরু পূর্ণিমায় শুধু আচরেকরকে না, সচিনের শুভেচ্ছাবার্তায় রয়েছেন তাঁরাও

Paris Olympics: আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স। ভারতের হয়ে এবার ১১৭ জন অ্যাথলিট প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

মুম্বই: প্রতি বছরই গুরু পূর্ণিমার দিনে নিজের ক্রিকেট শিক্ষর প্রয়াত রামাকান্ত আচরেকরকে (Ramakanta Achrekar) শ্রদ্ধার্ঘ্য জানান সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এবছরও গুরু পূর্ণিমার পুন্য তিথিতে সচিন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন তাঁর কোচকে। তবে শুধু রামাকান্ত আচরেকরকেই না। সামনেই প্যারিস অলিম্পিক্সের আসর। ভারতের ১১৭ জন অ্যাথলিটও অংশ নিতে চলেছেন এই মেগা টুর্নামেন্টে। প্যারিসে ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে যাওয়া কোচেদের গুরু পূর্ণিমার জন্য শুভেচ্ছা জানালেন মাস্টার ব্লাস্টার।

নিজের সোশ্য়াল মিডিয়ায় সচিন লিখেছেন, ''গুরু পূর্ণিমা হল সেই দিনটি যেদিন আমরা আমাদের গুরুদের আমাদের জীবনে পরিবর্তন আনার জন্য তাদের গভীর প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাই। আজ, আমি মনে করি এবং আচরেকর স্যারকে ধন্যবাদ জানাই তিনি আমার জীবনে যে পার্থক্য এনেছেন তার জন্য। আচরেকর স্যার ক্রিকেটে তাঁর অবদানের জন্য দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত ছিলেন। খেলাধুলা ও খেলোয়াড়দের প্রতি তার নিবেদন ছিল অতুলনীয়। ঠিক তার মতো, অনেক কোচ ভারতে খেলাধুলার উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। সামনেই অলিম্পিক্স। তাই আমি অলিম্পিক খেলা সব কোচকে তাঁদের উৎসর্গ করতে চাই। তাঁদের অনুপ্রেরণার জন্য ধন্যবাদ জানাতে চাই। গোটা দেশ আপনাদের অবদানের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। প্যারিস অলিম্পিকে সমস্ত কোচ এবং তাদের খেলোয়াড়দের জন্য আমার শুভেচ্ছা।''

 

এর আগে বিরাট কোহলি প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছাবার্তায় লিখেছিলেন, ''আমাদের ভাই-বোনেরা পদকের খিদে নিয়ে প্যারিসে যাচ্ছে। কোটি কোটি মানুষ তাকিয়ে থাকবে। ওঁরা মঞ্চে পা দেবেন যখন, তখন স্নায়ুর চাপও বাড়বে। ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়া…এই সুরই শোনা যাবে চারিদিকে। আমি ওঁদের সমর্থন করব। গোটা ভারতীয় দলকে শুভেচ্ছা জানাচ্ছি।''

উল্লেখ্য, টোকিও অলিম্পিক্সে ভারত ৭টি পদক জিতেছিল। তার মধ্যে একটি সোনাও ছিল। নীরজ চোপড়া ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জ্যাভলিনে সোনা জিতেছিলেন। এবার পদক জয়ের সংখ্যা বাড়বে, এমনটাই আশা রাখছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget