এক্সপ্লোর

সুস্থ হননি ঋদ্ধিমান, চতুর্থ টেস্টেও উইকেটের পিছনে পার্থিব

মুম্বই: আট বছর পর টেস্ট দলে ফিরে ভাল পারফরম্যান্স দেখানো পার্থিব পটেল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টেও সুযোগ পেলেন। ঋদ্ধিমান সাহার চোট থাকায় তৃতীয় টেস্টের দলে আসেন উইকেটকিপার-ব্যাটসম্যান পার্থিব। তিনি প্রথম ইনিংসে ৪২ রান করার পরে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৭ রান করেন। উইনিং স্ট্রোক তিনিই মারেন। ঋদ্ধিমানের চোট এখনও সারেনি। তাছাড়া পার্থিব ভাল খেলায় তিনিই চতুর্থ টেস্টে খেলবেন বলে জানা গিয়েছে। বিয়ে করতে চলা পেসার ইশান্ত শর্মাকে দলে রাখা হয়নি। মুম্বইয়ের একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শনিবার সন্ধ্যায় নির্বাচকরা চতুর্থ টেস্টের দল নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই পার্থিবকে দলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, লোকেশ রাহুল ফিট হয়ে গেলে তিনিই মুরলী বিজয়ের সঙ্গে ওপেন করবেন। সেক্ষেত্রে পার্থিব মিডল অর্ডারে ব্যাট করবেন এবং করুণ নায়ার বাদ যাবেন। বিসিসিআই-এর এক আধিকারিক বলেছেন, রঞ্জি ট্রফি চলায় টেস্ট দলে প্রয়োজনের তুলনায় বেশি ক্রিকেটারকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড চাইছে সবাই খেলার মধ্যে থাকুন। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR Play Off Scenario: এই ব্যবধানে জিতলেই প্লে অফের টিকিট পাকা! কেকেআরের সামনে কী অঙ্ক, চূড়ান্ত হয়ে গেল
এই ব্যবধানে জিতলেই প্লে অফের টিকিট পাকা! কেকেআরের সামনে কী অঙ্ক, চূড়ান্ত হয়ে গেল
LSG vs PBKS match highlights: সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স আইয়ার, ছয় ম্যাচ পর জয়ে ফিরে প্লে-অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব কিংস
সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স আইয়ার, ছয় ম্যাচ পর জয়ে ফিরে প্লে-অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব কিংস
Satadru attacks Aroop: পালাবদলের পর খুলেছে 'মেসি ফাইলস', ফের শতদ্রুর নিশানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ
পালাবদলের পর খুলেছে 'মেসি ফাইলস', ফের শতদ্রুর নিশানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ
Royal Challengers Bengaluru: কোয়ালিফায়ার ১-এ মাঠে নামার আগেই আরসিবির মাথায় হাত, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা ক্রিকেটার
কোয়ালিফায়ার ১-এ মাঠে নামার আগেই আরসিবির মাথায় হাত, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget