এক্সপ্লোর

Paul Stirling Update: স্টার্লিংয়ের প্রথম টি-টোয়েন্টি শতরান, জিম্বাবোয়েকে হারাল আয়ারল্যান্ড

Paul Stirling Update: ওপেনিংয়ে স্টার্লিংয়ের ইনিংসের ওপর ভর করেই ২ উইকেট হারিয়ে বোর্ডে ১৭৮ রান তুলেছিল আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১৩৮ রানে অল আউট হয়ে যায় জিম্বাবোয়ে। 

লন্ডন: স্টার্লিংয়ের প্রথম টি-টোয়েন্টি শতরান, জিম্বাবোয়েকে হারাল আয়ারল্যান্ড। ৪০ রানে জিম্বাবোয়েকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল আয়ারল্যান্ড। ৭৫ বলে অপরাজিত ১১৫ রানের দুরন্ত ইনিংস খেলেন স্টার্লিং। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ৮টি ছক্কা হাঁকান স্টার্লিং। ওপেনিংয়ে স্টার্লিংয়ের ইনিংসের ওপর ভর করেই ২ উইকেট হারিয়ে বোর্ডে ১৭৮ রান তুলেছিল আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১৩৮ রানে অল আউট হয়ে যায় জিম্বাবোয়ে। 

টস জিতে জিম্বাবোয়ে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে আয়ারল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ১৭৮ রান তোলে। স্টার্লিং ওপেন করতে নেমে দুরন্ত ইনিংস খেলেন। এছাড়াও আইরিশ আরেক তারকা ব্যাটসম্যান কেভিন ও'ব্রায়েন ৯, ক্যাপ্টেন অ্যান্ডি ৩১ ও শেন গেটকেট অপরাজিত ১৯ রান করেন। জিম্বাবোয়ের বোলারদের মধ্যে ১টি উইকেট নেন লিউক ও রায়ান। 

জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ১৮.২ ওভারে ১৩৮ রানে অল আউট হয়ে যায়। জিম্বাবোয়ের ক্যাপ্টেন এরভাইন দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন। রায়ান করেন ২৬ রান। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি। মার্ক আডায়ার ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন জেস লিটল, শেন গেটকেট ও বেন হোয়াইট। দুরন্ত শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন স্টার্লিং। 

এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় শোয়েব মালিক ও ডেভিড ওয়ার্নারকে ছাড়িয়ে গেছেন স্টার্লিং। এই তালিকায় স্টার্লিং এখন সপ্তম স্থানে, ম্যাচটি শুরুর আগে ছিলেন নবম স্থানে। স্টার্লিংয়ের মোট রান ২৩৪৩। তার উপরে আছেন কেবল বিরাট কোহলি, মার্টিন গাপ্টিল, রোহিত শর্মা, অ্যারন ফিঞ্চ, মহম্মদ হাফিজ ও ইয়ন মরগান। এদিন অর্ধশতরান গড়ার পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন স্টার্লিং। মাত্র ২৮ বলে শেষের ৬৩ রান করেছিলেন তিনি। এই ম্যাচ জিতে হোম সিরিজে এগিয়ে গেল আয়ারল্যান্ড। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget