এক্সপ্লোর

অবসর নিতে আফ্রিদিকে বুঝিয়ে বলবে পাক বোর্ড

করাচি: শাহিদ আফ্রিদিকে মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সুযোগ দিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত সপ্তাহে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে প্রাক্তন অধিনায়ক আফ্রিদি ঠাঁই পাননি পাক দলে।জায়গা হয়নি আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দলেও। যদিও বাদ পড়েও আফ্রিদি অবসর নিতে নারাজ। তিনি বলছেন, ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান এবং সুযোগ পেলে জাতীয় দলের জন্য খেলতেও তিনি তৈরি। কিন্তু জাতীয় নির্বাচকরা আর তাঁকে দলে নিতে চাইছেন না। বরং তাঁরা চাইছেন, সম্মানের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আফ্রিদি। পাক সংবাদপত্রে প্রকাশিত খবরে এ কথা জানা গেছে।  পিসিবি ও নির্বাচকরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে আফ্রিদিকে সম্মানের সঙ্গে অবসর গ্রহণের সুযোগ দিতে চাইছেন। সূত্রের খবর, আফ্রিদিকে বুঝিয়ে বলা হবে যে, আগামী টি-২০ বিশ্বকাপের জন্য একটা নতুন টি-২০ স্কোয়াড গড়ে তুলতে চাইছেন নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ষোড়শ ব্যক্তি সদস্য হিসেবে আফ্রিদিকে দলে নেওয়া হবে এবং ম্যাচ খেলার সুযোগ দেওয়া হবে। কিন্তু এজন্য তাঁকে এই সিরিজ খেলেই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করতে হবে। আর তাঁর জন্য আড়ম্বরপূর্ণ বিদায়ী সম্বর্ধনার ব্যবস্থা করবে পিসিবি। উল্লেখ্য, দুবাইয়ে এই সিরিজের জন্য ইতিমধ্যেই দলের ১৫ জন সদস্যের নাম ঘোষণা করে দিয়েছে পিসিবি। এই সুযোগ হারালে মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সুযোগ হারাবেন আফ্রিদি। কেননা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পর পরবর্তী টি-২০ সিরিজ পাকিস্তান খেলবে আগামী বছরের এপ্রিলে। উল্লেখ্য, গত টি-২০ বিশ্বকাপে পাক দলের বিপর্যয়ের পর অধিনায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন আফ্রিদি। ওই টুর্নামেন্টের সেমিফাইলেও পৌঁছতে পারেনি পাকিস্তান। তারপর থেকে আর জাতীয় টি-২০ দলে ডাক পাচ্ছেন না আফ্রিদি। উল্লেখ্য, আফ্রিদি ২০১০-এ টেস্ট থেকে অবসর গ্রহণ করেন। ২০১৫-র বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকেও অবসর নেন তিনি।

সেরা শিরোনাম

IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget