এক্সপ্লোর

পাকিস্তানে এশিয়া কাপ হলে কোনও অসুবিধা নেই, তবে ভারত খেলতে যাবে না, জানিয়ে দিল বিসিসিআই

এ বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা।

নয়াদিল্লি: পাকিস্তানে এশিয়া কাপ নিয়ে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল বিসিসিআই। এক আধিকারিক জানিয়েছেন, ‘প্রশ্নটা পিসিবি-র এই প্রতিযোগিতা আয়োজন করা নিয়ে নয়। ম্যাচের কেন্দ্র নিয়েই আমাদের আপত্তি। ভারতীয় দল কোনওভাবেই পাকিস্তানে খেলতে যাবে না। সেটা এশিয়া কাপের মতো বহুদলীয় প্রতিযোগিতা হলেও না। আমাদের খেলা নিরপেক্ষ কেন্দ্রে দিতে হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল যদি ভারতকে বাদ দিয়ে এশিয়া কাপ আয়োজন করে তাহলে অন্য বিষয়। কিন্তু ভারতকে নিয়ে যদি এশিয়া কাপ আয়োজন করতে হয়, তাহলে পাকিস্তানে খেলা দেওয়া চলবে না। ২০১৮ সালের এশিয়া কাপের ক্ষেত্রে নিরপেক্ষ কেন্দ্র বেছে নিয়েছিল বিসিসিআই। এবার সেটাই করতে পারে পিসিবি।’ এ বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ হিসেবেই দেখা হচ্ছে এই প্রতিযোগিতাকে। কিন্তু বিসিসিআই-এর পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে আপত্তির জেরে এবারের এশিয়া কাপ কোথায় হবে, সেটা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কয়েকদিন আগে পিসিবি-র চিফ এগজিকিউটিভ ওয়াসিম খান দাবি করেছিলেন, ভারত যদি এশিয়া খাপ খেলতে পাকিস্তানে না যায়, তাহলে পাকিস্তানও ২০২১ টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। পরে অবশ্য তিনি সুর বদলে জানান, ভারত এশিয়া কাপ খেলতে না গেলেও টি-২০ বিশ্বকাপ খেলবে পাকিস্তান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
FIFA World Cup Final: ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর
ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর
Messi Wife Antonela: আমার চোখে তুমিই শ্রেষ্ঠ... মেসির কান্না দেখে আবেগে ভাসলেন স্ত্রী আন্তোনেলা, চোখে জল ভক্তদেরও
আমার চোখে তুমিই শ্রেষ্ঠ... মেসির কান্না দেখে আবেগে ভাসলেন স্ত্রী আন্তোনেলা, চোখে জল ভক্তদেরও
FIFA World Cup Final: অবাক কাণ্ড! মেসিদের হারের পরও বিজয় উৎসবের পোস্ট আর্জেন্তিনার রাষ্ট্রপতির
অবাক কাণ্ড! মেসিদের হারের পরও বিজয় উৎসবের পোস্ট আর্জেন্তিনার রাষ্ট্রপতির

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget