এক্সপ্লোর

স্টিভ স্মিথের ব্রেন-ফেড কাণ্ডের পুনরাবৃত্তি? রিভিউ নেওয়ার আগে ড্রেসিংরুমের দিকে তাকাতে দেখা গেল পেরেরাকে

কলকাতা: স্টিভ স্মিথের ‘ব্রেন ফেড’ কাণ্ডের পুনরাবৃত্তি ইডেনে! ডিআরএস নেওয়ার আগে ড্রেসিংরুমের দিকে তাকাতে দেখা গেল শ্রীলঙ্কার ব্যাটসম্যান দিলরুয়ান পেরেরাকে। গত মার্চে বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় টেস্টে  আম্পায়ায় আউট দেওয়ার পর রিভিউ নেবেন কিনা, তার ইঙ্গিত পেতে ড্রেসিংরুমের দিকে তাকিয়ে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ।  পরে স্মিথ সাফাই দিতে গিয়ে বলেছিলেন, ওই সময় মাথা কাজ করছিল না (ব্রেন-ফেড)। পেরেরাও  স্মিথের মতোই ডিআরএস নেওয়ার ক্ষেত্রে ড্রেসিংরুমের সাহায্য চাইলেন। শ্রীলঙ্কার ইনিংসের ৫৭ তম ওভারের শেষ বলটি তাঁর পিছনের পায়ে লাগে। বলটি স্ট্যাম্পের লাইনে ছিল। বোলার ও ফিল্ডারদের আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার নাইজেল লং। পেরেরা প্রথমে তাঁর পার্টনার রঙ্গনা হেরাতের দিকে তাকান এবং সঙ্গে সঙ্গে প্যাভিলিয়নের দিকে হাঁটাও লাগান। কিন্তু এরপরই ঘুরে দাঁড়িয়ে রিভিউ চান তিনি। ড্রেসিংরুম থেকে অবশ্য কোনও সঙ্গেত এসেছে কিনা, তা স্পষ্ট নয়। পুরো ঘটনাই ক্যামেরায় ধরা পড়েছে। এবং ধারাভাষ্যকাররা স্টিভ স্মিথের 'চিট-গেটে'র প্রসঙ্গ উল্লেখ করেন। পেরার রিভিউর আবেদনে আউটের সিদ্ধান্ত নাকচ হয়ে যায়। তবে এক্ষেত্রে অবশ্য ভারতীয় দলের কাছ থেকে কোনও প্রতিবাদ করা হয়নি।সম্ভবত ভারতীয় খেলোয়াড়দের চোখে বিষয়টি ধরা পড়েনি। যদিও পেরেরাকে রিভিউ নেওয়ার আগে ড্রেসিংরুমের দিকে তাকাতে স্পষ্ট দেখা গিয়েছে। আইসিসি-র নিয়ম অনুসারে, মাঠের বাইরে থেকে ব্যাটসম্যান বা ফিল্ডিং অধিনায়ক কোনও সঙ্কেত পেয়েছেন বলে মনে করলে আম্পায়ার রিভিউ-র আর্জি নাকচ করে দিতে পারেন।

সেরা শিরোনাম

IND vs WI: রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
Ranji Trophy Exclusive: বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
AB De Villiers: ৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
Delhi Protest: 'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget