এক্সপ্লোর

Asian Cup: ঘরের মাঠ, চেনা পরিবেশ, এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী লিস্টন

Asian Cup: এএফসি এশিয়ান কাপ (Asian Cup) বাছাই পর্বে গ্রুপ ডি-র খেলাগুলি আগামী সপ্তাহে হবে কলকাতায়। এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে হংকং, আফগানিস্তান ও কম্বোডিয়া।

কলকাতা: কলকাতায় আসন্ন এশিয়ান কাপ (Asian Cup) বাছাই পর্বে দেশের সমর্থকদের সামনে খেলাই তাঁদের বাড়তি সুবিধা জোগাবে বলে মনে করেন ভারতীয় দলের তারকা ফরোয়ার্ড লিস্টন কোলাসো। কলকাতায় ম্যাচগুলি পড়ায় তাই তিনি বেশ খুশি এবং সতীর্থরা এই তিন ম্যাচে সাফল্য অর্জনের জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী বলেই তাঁর ধারণা।

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ ডি-র খেলাগুলি আগামী সপ্তাহে হবে কলকাতায়। এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে হংকং, আফগানিস্তান ও কম্বোডিয়া। এরা প্রত্যেকেই ফিফা ক্রমতালিকায় ভারতের নিচে রয়েছে। চলতি মাসের ৮, ১১ ও ১৪ তারিখে এই ম্যাচগুলি হবে। তার আগে প্রস্তুতির শেষ পর্ব চলছে ভারতীয় দলে।

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ছ’টি গ্রুপের জয়ীরা যেমন মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে, তেমনই দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে থেকে সেরা পাঁচটি দলকে মূলপর্বে খেলার ছাড়পত্র দেওয়া হবে। তবে গ্রুপের সেরা দল হিসেবেই মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে চান তরুণ তারকা কোলাসো।       

এই তিন ম্যাচ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আসন্ন বাছাই পর্বের ম্যাচগুলিতে জয় ও ২০২৩ এশিয়ান কাপের মূলপর্বে ওঠার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। এটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য। কলকাতায় নিজেদের দেশের সমর্থকদের সামনে খেলা আমাদের বাড়তি সুবিধা জোগাবে”।    

সম্প্রতি তিনটি প্রস্তুতি ম্যাচে হারলেও ভারতীয় শিবিরে সবারই যথেষ্ট ইতিবাচক মানসিকতা রয়েছে বলে জানান কোলাসো। বলেন, “আমাদের শিবিরে ইতিবাচক আবহাওয়া। সবাই আশাবাদী এবং আত্মবিশ্বাসী। একে অপরের প্রতি আস্থা আছে আমাদের। আগামী তিনটি ম্যাচে নিজেদের সেরাটা দিতে আমরা সবাই তৈরি”।

ভারতীয় দলের সাফল্যের জন্য কোলাসোর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করেন ফুটবলপ্রেমী ও বিশেষজ্ঞরা। তাঁকে সম্প্রতি উইঙ্গার ও স্ট্রাইকার, দুই ভূমিকাতেই খেলতে দেখা গিয়েছে। যে কোনও জায়গাতেই তিনি খেলতে তৈরি বলে স্পষ্ট জানিয়ে দেন এটিকে মোহনবাগানের এই গোয়ানিজ ফুটবলার।

এই প্রসঙ্গে তিনি বলেন, “উইঙ্গার না স্ট্রাইকার, এই নিয়ে বেশি ভাবতে রাজি নই আমি। আমি কোচের কথা মেনে চলি। তিনি যে জায়গায় আমাকে খেলতে বলেন, সেই জায়গাতেই খেলি। কোচের নির্দেশ মেনে চলাই খেলোয়াড়ের প্রধান কর্তব্য, এটাই আমার দর্শন। আমার লক্ষ্য খেলে যাওয়া এবং আমাকে যে ভূমিকা পালন করতে বলা হয়, সেই ভূমিকা পালন করে দলের প্রতি অবদান রাখা।''                                                                           ----- তথ্য সংগ্রহ আইএসএল মিডিয়া

সেরা শিরোনাম

IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget