এক্সপ্লোর

Tokyo Paralympics: প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় পলক কোহলির প্রশংসায় প্রধানমন্ত্রী

Tokyo Paralympics: ১৯ বছরের পলক ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতেছেন।

নয়াদিল্লি: আজ টোকিও প্যারালিম্পিক্সে যোগ দিতে চলা ভারতীয় প্যারা-অ্যাথলিটদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দেবেন্দ্র ঝাঝারিয়া, সন্দীপ চৌধুরী, মরিয়াপ্পান থঙ্গাভেলুদের উৎসাহ দেন। সব প্যারা-অ্যাথলিটকেই চাপমুক্ত থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

আজ প্যারা-অ্যাথলিটদের সঙ্গে কথা বলার সময় আলাদা করে ব্যাডমিন্টন খেলোয়াড় পলক কোহলির প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,‘পঞ্জাবের জলন্ধরের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় পলক কোহলির বয়স খুব কম। কিন্তু তাঁর সঙ্কল্প অনেক বড়। তিনি জানিয়েছেন, তাঁর অক্ষমতা আজ বিশাল ক্ষমতা হয়ে গিয়েছে।’

১৯ বছরের পলক ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতেছেন। ২০১৯-এ উগান্ডায় বিডব্লুএফ প্যারা-ব্যাডমিন্টন ইন্টারন্যাশনালে তিনি মহিলাদের ডাবলসে সোনা এবং মহিলাদের সিঙ্গলসে রুপো জেতেন। একই বছরে জাপানে বিডব্লুএফ প্যারা-ব্যাডমিন্টন ইন্টারন্যাশনালে মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ পান পলক। এ বছর দুবাইয়ে বিডব্লুএফ প্যারা-ব্যাডমিন্টন ইন্টারন্যাশনালে মহিলাদের সিঙ্গলসে তিনি রুপো পান। এছাড়া মহিলাদের ডাবলস এবং মিক্সড ডাবলসে তিনি ব্রোঞ্জ পান। প্যারালিম্পিক্সেও তাঁর কাছ থেকে পদকের আশায় দেশ।

টোকিও প্যারালিম্পিক্স শুরু হচ্ছে ২৪ অগাস্ট থেকে, চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ভারতীয় প্যারা-অ্যাথলিটরা ইতিমধ্যেই টোকিও পৌঁছে গিয়েছেন। বৃহস্পতিবার ৫৪ সদস্যের ভারতীয় দল টোকিওর উদ্দেশে রওনা হয়। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি, জাপান সরকার ও টোকিও মেট্রোপলিটন সরকারের বৈঠকে ঠিক হয়েছে, অলিম্পিক্সের মতোই প্যারালিম্পিক্সও হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৬ সালে রিও প্যারালিম্পিক্সে ভারত দু’টি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্জ পেয়েছিল। এফ-৪৬ বিভাগে জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতেন দেবেন্দ্র। তিনি এবারও সোনা জয়ের লক্ষ্যে টোকিওতে গিয়েছেন। টি-৬৩ বিভাগে হাইজাম্পার মরিয়াপ্পান থঙ্গাভেলু ও এফ-৬৪ জ্যাভলিন থ্রোয়ে বিশ্বচ্যাম্পিয়ন সন্দীপ চৌধুরীর কাছ থেকেও পদকের আশায় ভারত।

রিও প্যারালিম্পিক্সে শট পাটে রুপো জেতা দীপা মালিক আশাবাদী, এবার ভারতের ফল গতবারের চেয়েও ভাল হবে। 

সেরা শিরোনাম

Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget