এক্সপ্লোর

PM Modi Congratulates Nishad Kumar: নিশাদের সংকল্পকে কুর্নিশ প্রধানমন্ত্রীর, দেশকে পদক দেওয়া লাফের ভিডিও ভাইরাল

প্যারালিম্পিক্সে ভারতকে দ্বিতীয় পদক দিলেন নিশাদ কুমার। এশীয় রেকর্ড গড়ে হাইজাম্পে রুপো জিতলেন তিনি।

টোকিও: প্যারালিম্পিক্সে ভারতকে দ্বিতীয় পদক দিলেন নিশাদ কুমার (Nishad Kumar)। এশীয় রেকর্ড গড়ে হাইজাম্পে রুপো জিতলেন তিনি। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ট্যুইট করে দরাজ প্রশংসা করেছেন নিশাদের।

প্রধানমন্ত্রী লিখেছেন, 'টোকিও থেকে আরও খুশির খবর আসছে। পুরুষদের হাইজাম্পের টি ৪৭ ইভেন্টে নিশাদ কুমারের রুপো জয়ে আপ্লুত। অসাধারণ একজন অ্যাথলিট। ওঁর দক্ষতা আর সংকল্প অনবদ্য়। অনেক অভিনন্দন।'

হাইজাম্পের ফাইনালে নিশাদের পদক জয়ী লাফের ভিডিওটি সোশ্যালস মিডিয়ায় ভািরাল হয়েছে। পুরুষদের হাইজাম্পে টি ৪৭ বিভাগে ২.০৬ মিটার লাফিয়ে রুপো জিতে নিয়েছেন নিশাদ। সেই সঙ্গে গড়ে ফেলেছেন এশীয় রেকর্ডও। ১.৯৪ মিটার লাফিয়ে ব্যক্তিগত সেরা ফল করেছেন নিশাদ।

রবিবার টোকিও প্যারালিম্পিক্সে স্মরণীয় দিন ভারতের। টেবিল টেনিসে ভাবিনাবেন পটেলের পর এবার হাইজাম্পে পদকল জিতলেন নিশাদ কুমার। তবে ভারতের আর এক অ্যাথলিট রাম পাল হাইজাম্পে শেষ করলেন পঞ্চম স্থানে।

রবিবার হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় ক্রীড়াদিবস। সেই দিনই দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন নিশাদ।

রবিবার দিনটা শুরু হয়েছিল টেবিল টেনিসে পদক জয় দিয়ে। প্যারালিম্পিক্সে দেশের হয়ে টোকিও থেকে প্রথম সোনা আনার লক্ষ্যেই এদিন নেমেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। টেবিল টেনিসের সিঙ্গলসে ফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছে ভাবিনাবেন পটেলকে।

দেশের প্রথম প্যারা অ্যাথলিট হিসেবে টেবিল টেনিসে প্য়ারালিম্পিক্সের মঞ্চে পদক জিতেছেন ভাবিনা। শনিবার ফাইনালে ওঠার পরই আনন্দে আত্মহারা হয়েছিলেন।  ফাইনালে হারের পর ভাবিনা বলেন, 'আমি একদিকে ভীষণ খুশি ছিলাম, আবার একদিকে একটু নার্ভাসও ছিলাম। তার জন্যই হয়ত আমি এদিন ঠিকভাবে খেলতে পারিনি। নিজের ১০০% দিতে পারিনি। কিছুটা হতাশ আমি। কিন্তু যা যা ভুলত্রুটি রয়েছে, তা ঠিক করে আগামী টুর্নামেন্টগুলোয় আরও ভাল ফল করার ব্যাপারে আশাবাদী আমি।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget