এক্সপ্লোর

বদ্রীর হ্যাটট্রিক সত্ত্বেও পোলার্ডের দুর্দান্ত ইনিংসে জয় ছিনিয়ে নিল মুম্বই

বেঙ্গালুরু: শুরুতে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও, কাইরেন পোলার্ডের অসাধারণ ইনিংসের সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৪ উইকেটে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। পোলার্ড করলেন ৭০ রান। তাঁকে যোগ্য সঙ্গত করলেন ক্রুনাল পাণ্ড্য (৩৭)। স্যামুয়েল বদ্রী ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নিলেন। তিনি হ্যাটট্রিক করেন। কিন্তু তাতেও জয় পেল না আরসিবি। আজ ১৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই মাত্র ৭ রানে ৪ উইকেট হারায় মুম্বই। পার্থিব পটেল (৩), জোশ বাটলার (২), রোহিত শর্মা (০) ও মিচেল ম্যাকক্লেনাঘানরা (০) দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। সেই সময় মনে হচ্ছিল, সহজ জয় পাবে আরসিবি। কিন্তু শেষপর্যন্ত ম্যাচের ধারা বদলে দিলেন পোলার্ড। তিনি একা লড়াই করে মুম্বইকে জেতালেন। এবারের আইপিএল-এ প্রথমবার খেলতে নেমে অর্ধশতরান করেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ৬২ রান করলেও, মন্থর ব্যাটিং করায় দলকে ভাল জায়গায় রাখতে পারেননি বিরাট। পরপর উইকেট হারিয়ে স্বল্প রান করে চাপে পড়ে যায় আরসিবি। নির্ধারিত ২০ ওভারে বিরাটদের রান ছিল ৫ উইকেটে ১৪২। এই রান ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। বদ্রীর দুর্দান্ত পারফরম্যান্সের পরেও ব্যাটিং ব্যর্থতার জন্যই হারতে হল বিরাটদের। আজ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন বিরাট ও ক্রিস গেইল। যদিও দু জনেই মন্থর ব্যাটিং করেন। গেইল এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত নিজের স্বাভাবিক খেলা দেখাতে পারেননি। এই ম্যাচেও তিনি বড় রান করতে পারলেন না। ২৭ বলে ২২ রান করে হার্দিক পাণ্ড্যর বলে আউট হলেন ক্যারিবিয়ান তারকা। গেইল ফিরে যাওয়ার পর বিরাটের সঙ্গে যোগ দেন দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডিভিলিয়ার্স। এই জুটি ঝোড়ো ব্যাটিং করবে বলে আশায় ছিলেন আরসিবি সমর্থকরা। কিন্তু বিরাট নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারলেন না। ৪৭ বলে ৬২ রান করে মিচেল ম্যাকক্লেনাঘানের বলে জোশ বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন আরসিবি অধিনায়ক। ডিভিলায়ার্স মাত্র ১৯ রান করেই আউট হলেন। কেদার যাদব (৯), মনদীপ সিংহরাও রান পেলেন না। ফলে বিপাকে পড়ে যায় আরসিবি। মাঝে ম্যাচের গতি বদলে গেলেও, শেষপর্যন্ত হাসিমুখে মাঠ ছাড়তে পারলেন না বিরাটরা। আরসিবি দল- বিরাট কোহলি (অধিনায়ক), ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, কেদার যাদব, মনদীপ সিংহ, স্টুয়ার্ট বিনি, পবন নেগি, টাইমাল মিলস, শ্রীনাথ অরবিন্দ, যুজবেন্দ্র চাহাল ও স্যামুয়েল বদ্রী। মুম্বই ইন্ডিয়ান্স দল- পার্থিব পটেল, জোশ বাটলার, রোহিত শর্মা, নীতীশ রানা, কাইরেন পোলার্ড, ক্রুনাল পাণ্ড্য, হার্দিক পাণ্ড্য, হরভজন সিংহ, মিচেল ম্যাকক্লেনাঘান, যশপ্রীত বুমরাহ ও টিম সাউদি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Spain: আক্রমণের ঝড় স্পেনের, নাছোড় আর্জেন্তিনাও, চোট পেয়ে মাঠ ছাড়লেন লিসান্দ্রো, প্রথমার্ধ গোলশূন্য
আক্রমণের ঝড় স্পেনের, নাছোড় আর্জেন্তিনাও, চোট পেয়ে মাঠ ছাড়লেন লিসান্দ্রো, প্রথমার্ধ গোলশূন্য
ENG vs IND Live: কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
Argentina vs Spain: স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের দলে চমকের পর চমক আর্জেন্তিনার! কারা শুরু করবেন আজ?
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের দলে চমকের পর চমক আর্জেন্তিনার! কারা শুরু করবেন আজ?
ENG vs IND: পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget