এক্সপ্লোর

‘আর্মিস্টিস ডে’-তে প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের শ্রদ্ধা ইংল্যান্ডের ক্রিকেটারদের

রাজকোট: ভারতের বিরুদ্ধে চলতি টেস্টের তৃতীয় দিন খেলা শুরু হওয়ার আগে ‘আর্মিস্টিস ডে’-তে প্রথা মেনে জার্সির ডানদিকের কলারে লাল ফুল লাগিয়ে এবং এক মিনিট নীরবতা পালন করে প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের শ্রদ্ধা জানালেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। ১৯১৮ সালের ১১ নভেম্বর সকাল এগারোটায় মিত্রশক্তির সঙ্গে জার্মানির যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তারপর থেকেই এই দিনটিকে ‘আর্মিস্টিস ডে’ হিসেবে পালন করা হয়। ঠিক এগারোটায় নীরবতা পালন করা ছাড়াও পোশাকে প্রতীকি লাল ফুল লাগান ইংরেজরা, যা ‘পপি’ নামে পরিচিত। অ্যালেস্টার কুকের দলের পাশাপাশি ইংল্যান্ডের মহিলা ক্রিকেটাররাও আজ কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচে ‘আর্মিস্টিস ডে’ পালন করেন। আরও পড়ুন, পূজারা, বিজয়ের শতরান, বড় রানের পথে ভারতও, দেখুন, ডিআরএস-এ বাঁচলেন পূজারা, গ্যালারিতে স্ত্রীর উল্লাস এই দিনটি পালন করা নিয়ে অবশ্য ফিফার সঙ্গে সংঘাত তৈরি হতে চলেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের। আজ রাতে ২০১৮ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ইংল্যান্ড। দু দলের ফুটবলাররাই জার্সিতে ‘পপি’ লাগিয়ে খেলতে নামার কথা জানিয়েছেন। কিন্তু ফিফা খেলার মাঠে কোনওরকম রাজনৈতিক, ধর্মীয় বা বাণিজ্যিক প্রতীক ব্যবহার করার বিরোধী। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ফুটবলাররা ‘পপি’ পরে খেলতে নামলে তাঁদের নির্বাসিত করারও হুঁশিয়ারি দিয়েছে ফিফা। তা সত্ত্বেও অনড় দু দল। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলে ঝড় ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal T20 League: জাতীয় দলে ফের উপেক্ষিত হওয়ার দিন ইডেনে নেমেই শামির হ্যাটট্রিক, জিতল শিলিগুড়ি, মালদা
জাতীয় দলে ফের উপেক্ষিত হওয়ার দিন ইডেনে নেমেই শামির হ্যাটট্রিক, জিতল শিলিগুড়ি, মালদা
CAB Representative Arrest: সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান গ্রেফতার, রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন বার্ষিক সভায়!
সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান গ্রেফতার, রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন বার্ষিক সভায়!
Humayun Kabir: মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, দ্বারস্থ হবেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর
মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, দ্বারস্থ হবেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর
Spain Football Team: ভরসা 'নতুন মেসি' ইয়ামাল, চোট নিয়ে উদ্বেগ, বিশ্বকাপে স্পেনের শক্তি কী, কোথায় দুর্বলতা?
ভরসা 'নতুন মেসি' ইয়ামাল, চোট নিয়ে উদ্বেগ, বিশ্বকাপে স্পেনের শক্তি কী, কোথায় দুর্বলতা?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget