এক্সপ্লোর

FIFA World Cup 2022 Conmebol Qualifiers: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্তিনা, উরুগুয়ের জয়, ড্র ব্রাজিলের

Qatar World Cup 2022 Qualifiers: লাতিন আমেরিকা থেকে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে বাকি দলগুলির চেয়ে অনেকটাই এগিয়ে এক নম্বরে থাকা ব্রাজিল ও দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্তিনা।

ক্যালামা (চিলি): লিওনেল মেসিকে ছাড়াই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অ্যাওয়ে ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়ে দিল আর্জেন্তিনা। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার গ্রুপে দ্বিতীয় স্থানে আর্জেন্তিনা। ইকুয়েডরের সঙ্গে ১-১ ড্র করেও, ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে ব্রাজিল। ইকুয়েডরের বিরুদ্ধে নেমারকে পায়নি ব্রাজিল। ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইকুয়েডর। প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে ১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উরুগুয়ে।

চিলির বিরুদ্ধে ম্যাচের ৯ মিনিটেই গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ২০ মিনিটেই অবশ্য সেই গোল শোধ করে দেন বেন ব্রেরেটন দিয়াজ। ৩৪ মিনিটে ফের আর্জেন্তিনাকে এগিয়ে দেন লটারো মার্টিনেজ। সেই গোল আর শোধ করতে পারেনি চিলি।

অন্য ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে দিল উরুগুয়ে। ৫০ মিনিটে একমাত্র গোল করেন লুই সুয়ারেজ। ম্যাচের একেবারে শেষদিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় প্যারাগুয়ের গুস্তাভো গোমেজকে।

ইকুয়েডরের সঙ্গে ব্রাজিলের ম্যাচটি বেশ উত্তেজক হয়। দু’দলেরই একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখেন। এছাড়া দু’দল মিলিয়ে মোট পাঁচজন হলুদ কার্ড দেখেন। প্রথম মিনিটেই হলুদ কার্ড দেখেন ব্রাজিলের ডিফেন্ডারএমার্সন রয়্যাল। এরপর ৬ মিনিটের মাথায় গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ক্যাসেমিরো। ১৫ মিনিটে লাল কার্ড দেখেন ইকুয়েডরের গোলকিপার আলেকজান্ডার ডমিনগুয়েজ। সেই সময় মনে হচ্ছিল ব্রাজিল সহজ জয় পাবে। কিন্তু শেষপর্যন্ত সেটা আর হয়নি ২০ মিনিটে এমার্সন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রথমার্ধেই ব্রাজিলের আরও তিন ফুটবলার হলুদ কার্ড দেখেন। ৭৫ মিনিটে ইকুয়েডরের হয়ে গোল শোধ করে দেন ময়েজেস ক্যাইসেডো। এরপর এই ম্যাচে আর গোল হয়নি।

ড্র করলেও, পয়েন্ট তালিকার শীর্ষে থাকায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা নিয়ে চিন্তা নেই ব্রাজিলের। কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এখনও একটি ম্যাচেও হারেনি ব্রাজিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget