এক্সপ্লোর

কাল থেকে শুরু একদিনের সিরিজ, রাহানের ফর্মে না থাকা ভাবাচ্ছে রোহিত-শাস্ত্রীকে

ধর্মশালা: আরও একটি টেস্ট সিরিজে জয় এসেছে। টানা ৯টি সিরিজ জিতে নজিরও গড়েছে ভারতীয় দল। এবার শুরু হচ্ছে তিন ম্যাচের একদিনের সিরিজ। অধিনায়ক বিরাট কোহলি না থাকলেও, শ্রীলঙ্কাকে ফের হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই খেলতে নামছে ভারতীয় দল। ৩-০ ফলে সিরিজ জিততে পারলেই দক্ষিণ আফ্রিকাকে টপকে আইসিসি একদিনের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে চলে যাবে ভারত। সেটাই বিরাটের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া রোহিত শর্মার লক্ষ্য। কাল ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচ। বিরাট না থাকলেও, ভারতীয় দলের যা ব্যাটিং গভীরতা এবং সাম্প্রতিক ফর্ম, তাতে আগামীকালের ম্যাচের আগে চিন্তা থাকার কথা নয়। তবে অজিঙ্ক রাহানের ফর্মে না থাকা রোহিত ও রবি শাস্ত্রীকে ভাবাচ্ছে। দলের সব বিভাগে কম্বিনেশন ঠিক করাই এখন তাঁদের প্রাথমিক লক্ষ্য। টেস্টের মতোই সংক্ষিপ্ত ওভারের ফর্ম্যাটেও ভারতীয় দল দুরন্ত ফর্মে আছে। বিরাটবাহিনী টানা পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে। ফলে শ্রীলঙ্কাকে এই সিরিজেও হোয়াইটওয়াশ করা ভারতের পক্ষে খুব একটা কঠিন হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, রোহিত ছাড়াও মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ড্য, কেদার যাদব, দীনেশ কার্তিক, শিখর ধবনরা আছেন। রোহিত ও ধবনেরই ওপেন করার কথা। রাহানের তিন নম্বরে ব্যাট করার সম্ভাবনাই বেশি। তবে গতকাল জ্বর হয় ধবনের। তিনি যদি খেলতে না পারেন, তাহলে ওপেন করতে পারেন রাহানে। বোলিং বিভাগ নিয়েও চিন্তা নেই। তিন স্পিনার যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, অক্ষর পটেল ও দুই পেসার জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার তৈরি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget