এক্সপ্লোর

Rahul Dravid: ''সম্পূর্ণ মিথ্যে'', বিজেপি যুব মোর্চার সভায় থাকার খবর ওড়ালেন দ্রাবিড়

Rahul Dravid Statement: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারতীয় জনতা যুব মোর্চার (Bharatiya Janata Yuva Morcha) সম্মেলন, চলবে রবিবার পর্যন্ত। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) ধর্মশালায় হবে সম্মেলন।

বেঙ্গালুরু: আদ্যোপান্ত ক্রিকেটের মানুষ তিনি। মাঠ ছাড়া কিছুই বোঝেন না। রাজনীতির রং তাঁর গায়ে লাগুক কখনওই চান না। অথচ আজ সকালে হঠাৎই খবর ছড়িয়েছিল যে ধর্মশালায় বিজেপি যুব মোর্চার সভায় দেখা যাবে রাহুলকে দ্রাবিড় (Rahul Dravid)। অবাক হয়েছিলেন তাঁর অনুগামীরাও। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই উলোটপুরান। খবরটি সম্পূর্ণ ভুল খবর, এমনই জানিয়ে দিলেন স্বয়ং ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ। 

ঠিক কী বলছেন রাহুল দ্রাবিড়?

প্রাক্তন ভারত অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট দলের বর্তমান হেডকোচ রাহুল দ্রাবিড় বলেন, ''মিডিয়ার কিছু অংশ এমন খবর ছড়িয়েছে যে আমি না কি হিমাচলপ্রদেশে আগামী ১২-১৫ মে পর্যন্ত হতে চলা বিজেপির যুব মোর্চার সম্মেলনে অংশ নেব। কিন্তু সবাইকে আমি জানাতে চাই যে এই খবরটি সম্পূর্ণ মিথ্যে।''

হিমাচল প্রদেশে যুব মোর্চার সম্মেলন

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারতীয় জনতা যুব মোর্চার (Bharatiya Janata Yuva Morcha) সম্মেলন, চলবে রবিবার পর্যন্ত। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) ধর্মশালায় এই সম্মেলনে থাকবেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এমনই জানালেন ধর্মশালার (Dharamshala) বিজেপি বিধায়ক বিশাল নেহরিয়া (BJP MLA MLA Vishal Nehria)।

সংবাদসংস্থা এএনআই-কে ধর্মশালার বিধায়ক জানিয়েছেন, ‘বিজেপি সভাপতি জেপি নাড্ডা (JP Nadda), বিজেপি-র অন্যান্য পদাধিকারীরা ও কেন্দ্রীয় মন্ত্রীরা এই সম্মেলনে হাজির থাকবেন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরও (Jimachal Pradesh Chief Minister Jai Ram Thakur) এই সম্মেলনে থাকবেন। সারা দেশ থেকে ১৩৯ জন প্রতিনিধি হাজির থাকবেন। এই সম্মেলনে ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়ও উপস্থিত থাকবেন। তাঁর উপস্থিতি দেশের তরুণ প্রজন্মের কাছে এই বার্তা পাঠাবে যে শুধু রাজনীতিই নয়, অন্যান্য ক্ষেত্রেও এগিয়ে যাওয়া যায়।’

আরো পড়ুন: ঠিক কোন অঙ্কে আইপিএলের প্লে অফ পৌঁছোতে পারে কেকেআর?

সেরা শিরোনাম

Sachin Or Kohli: সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...
সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...
Spain vs Argentina: কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
Pakistan Cricket: একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget