এক্সপ্লোর

Rahul Dravid : KKR নয়, রাহুল দ্রাবিড়ের IPL প্রত্যাবর্তন হতে পারে এই দলের হাত ধরে : রিপোর্ট

Gautam Gambhir: ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে পথচলা শুরু করতে চলেছেন গম্ভীর। সাদা বলের সিরিজ খেলতে দলের অন্য সদস্যদের সঙ্গে শ্রীলঙ্কা উড়ে গিয়েছেন তিনি।

নয়াদিল্লি : প্রধান কোচ হিসাবে টিম ইন্ডিয়াকে টি২০-তে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা দেখানোর পর, এবার নয়া ইনিংস শুরু করতে পারেন রাহুল দ্রাবিড়। আইপিএলে পুনরায় তাঁর যাত্রা শুরু হতে পারে।  প্রথম খবর ছড়িয়েছিল, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন রাহুল। বিশেষ করে, গৌতম গম্ভীরের মতো মেন্টর চলে যাওয়ায় বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে সেই জায়গায়। সেই জায়গায় দ্রাবিড় আসতে পারেন বলে জল্পনা ছিল। কিন্তু খবর অনুযায়ী, তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সঙ্গে আলোচনায় আছেন দ্রাবিড়। 

সূত্রকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়ায় প্রতিবেদনে বলা হয়েছে, "রাজস্থান রয়্যালস ও দ্রাবিড়ের মধ্যে কথা চলছে। হয়তো এনিয়ে ঘোষণা হতে পারে।"

একদিকে যখন দ্রাবিড় নতুন যাত্রা শুরু করার পথে, ঠিক তখনই ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে পথচলা শুরু করতে চলেছেন গম্ভীর। সাদা বলের সিরিজ খেলতে দলের অন্য সদস্যদের সঙ্গে শ্রীলঙ্কা উড়ে গিয়েছেন তিনি। দল সফর শুরু করার আগে, গম্ভীর স্বীকার করে গিয়েছেন, বড় বড় জুতোয় তাঁকে পা গলাতে হবে। বিশেষ করে কোচ হিসাবে দ্রাবিড় দলের জন্য যা করেছেন তারপর। 

ভারত দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে টি২০ বিশ্বকাপ জয়ের পর, দ্রাবিড় মজা করে বলেছিলেন, পরের মাস থেকেই 'কর্মহীন' হয়ে পড়ছেন তিনি। এমনকী তিনি রিপোর্টারদের জিজ্ঞাসাও করেন, তাঁদের কাছে কোনও চাকরির সন্ধান আছে কি না। এহেন দ্রাবিড়কে নিতে যে আইপিএলের যে কোনও ফ্র্যাঞ্চাইজিই মরিয়া থাকবে, একথা বলার অপেক্ষা রাখে না। 

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে রাহুল আর কাজ চালিয়ে যেতে চাননি, কারণ তিনি বছরের ১০ মাস বাইরে সফর করে কাটাতে চাইছেন না। এতদিন আর পরিবার থেকে দূরে থাকার ইচ্ছা নেই তাঁর। কিন্তু, আইপিএলের বিষয়টা আলাদা। এই টি২০ লিগে দ্রাবিড়কে বছরের মাত্র ২-৩ সপ্তাহ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকতে হবে। 

অতীতেও আইপিএলের কোচ ও মেন্টর হিসাবে কাজ করেছেন রাহুল। 'স্বার্থ সংঘাত'-এর কারণে ২০১৭ সালে চাকরি ছেড়ে যাওয়ার আগে দিল্লি ডেয়ারডেভিলসের কোচ ছিলেন দ্রাবিড়। আইপিএল কোরিয়ার শেষ করার আগে, দ্রাবিড় ভারতীয় জুনিয়র দলের কোচ ছিলেন। অনূর্ধ্ব ১৯ ও ভারতীয় এ দলের। ২০২১ সালে ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে তিনি বেঙ্গালুরুতে থাকা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির হেডও ছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Messi World Cup Final: অবসর নিয়েছিলেন এখানেই! অভিশপ্ত মাঠে ১০ বছর পর ফের এক ফাইনালে নামছেন মেসি, যন্ত্রণা ঘুচবে?
অবসর নিয়েছিলেন এখানেই! অভিশপ্ত মাঠে ১০ বছর পর ফের এক ফাইনালে নামছেন মেসি, যন্ত্রণা ঘুচবে?
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget