এক্সপ্লোর

১৯৯ রানে আউট রাহুল, ৪০০ রানের দোরগোড়ায় ভারত, চেন্নাইয়ে পাল্টা চাপে ইংল্যান্ড

চেন্নাই: চোট সারিয়ে ফিরেই চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে দ্বিশতরান করার একেবারে কাছে চলে গিয়েছিলেন লোকেশ রাহুল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দ্বিশতরানের মাত্র একধাপ আগে থেমে গেলেন তিনি। আউট হলেন ১৯৯ রানে। তবে তাঁর এই ইনিংসের সুবাদে পাল্টা চাপে পড়ে গেল ইংল্যান্ড। মসৃণ গতিতে এগিয়ে চলেছে ভারতের ইনিংস। এখন করুণ নায়ারের সঙ্গে ক্রিজে আছেন মুরলী বিজয় (১৭)। তৃতীয় দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ৩৯১। ইংল্যান্ডের থেকে আর মাত্র ৮৬ রানে পিছিয়ে ভারত। এর আগে দুই ওপেনার রাহুল এবং পার্থিব পটেল দলকে ভাল জায়গায় পৌঁছে দেন। টেস্টে চতুর্থ এবং দেশের মাটিতে প্রথম শতরান করেন রাহুল। পার্থিব ৭১ রান করে আউট হয়ে গেলেও, রাহুল এগিয়ে যান। তাঁর সঙ্গে অসাধারণ ইনিংস খেলেন করুণ নায়ারও। তিনিও শতরানের দিকে এগিয়ে চলেছেন। এখন ৭১ রানে অপরাজিত নায়ার। গতকাল দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল বিনা উইকেটে ৬০। রাহুল ৩০ এবং পার্থিব ২৮ রানে ব্যাট করছিলেন। দলের রান দেড়শো পার করে দেওয়ার পর পার্থিব আউট হন। লাঞ্চে ভারতের রান ছিল ১ উইকেটে ১৭৩। রাহুলের সঙ্গে ব্যাট করছিলেন চেতেশ্বর পূজারা। কিন্তু তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। লাঞ্চের কিছুক্ষণ পরেই আউট হয়ে যান পূজারা (১৬)। অধিনায়ক বিরাট কোহলিও বড় রান করতে পারলেন না। তিনি মাত্র ১৫ রান করেই ফিরে গেলেন। চা পানের বিরতিতে ভারতের রান ছিল ৩ উইকেটে ২৫৬। তৃতীয় সেশনেও রাহুল-নায়ার জুটি ভারতকে ভরসা দেয়। রাহুল ফিরে যাওয়ার পর এবার ভারতের লোয়ার অর্ডারকে ভাল পারফরম্যান্স দেখাতে হবে। তাহলেই ইংল্যান্ডের রান টপকে বড় লিড নিতে পারবে ভারত। সেটা হলে এই টেস্টেও জয়ের স্বপ্ন দেখতে পারে বিরাট কোহলির দল।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suryakumar Yadav: ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জিতলেও এখনও অফফর্মে সূর্য, কী বার্তা দিচ্ছেন বিশ্বজয়ী অজি অধিনায়ক?
ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জিতলেও এখনও অফফর্মে সূর্য, কী বার্তা দিচ্ছেন বিশ্বজয়ী অজি অধিনায়ক?
IPL 2026: বড় ধাক্কা দিল্লি ক্যাপিটালসের, আইপিএল শুরু হওয়ার ঠিক আগে সরে দাঁড়ালেন কিংবদন্তি ক্রিকেটার!
বড় ধাক্কা দিল্লি ক্যাপিটালসের, আইপিএল শুরু হওয়ার ঠিক আগে সরে দাঁড়ালেন কিংবদন্তি ক্রিকেটার!
Kuldeep Yadav: কুলদীপ যাদবের বিয়েতে উপস্থিত বাগেশ্বর বাবা! কী কী উপহার দিলেন বোলারকে?
কুলদীপ যাদবের বিয়েতে উপস্থিত বাগেশ্বর বাবা! কী কী উপহার দিলেন বোলারকে?
Donald Trump: নিজের দেশেই নিষিদ্ধ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা শুরু
নিজের দেশেই নিষিদ্ধ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা শুরু

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget