এক্সপ্লোর

রাহুল-শ্রেয়স ব্যাটিং ঝড়ে সিরিজ নির্ণায়ক টি-টোয়েন্টিতে ভারত তুলল ১৭৪/৫

তবে ব্যাট হাতে ফের ব্যর্থ ঋষভ পন্থ। ৯ বলে মাত্র ৬ রান করে ফেরেন তিনি। শেষ দিকে চালিয়ে খেলে মণীশ পাণ্ডে ১৩ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন।

নাগপুর: টি-টোয়েন্টি সিরিজের ভাগ্য নির্ভর করছে রবিবারের ম্যাচের পরিণতির ওপর। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত বড় রান তুলল। নির্ধারিত ২০ ওভারের শেষে ভারতের স্কোর ১৭৪/৫। ব্যাট হাতে দলের ভরসা হয়ে দাঁড়ালেন কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার। দুরন্ত ছন্দে থাকা অধিনায়ক রোহিত শর্মা ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ২ রান করে ফেরেন। অপর ওপেনার শিখর ধবনও ক্রিজে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। ১৬ বলে ১৯ রান করে ফেরেন দিল্লির বাঁহাতি তারকা। এরপরই ইনিংসের হাল ধরেন রাহুল ও শ্রেয়স। বা বলা ভাল, বাংলাদেশের বোলারদের শাসন করা শুরু করেন ব্যাট হাতে। তৃতীয় উইকেটে মাত্র ৪১ বলে ৫৯ রান যোগ করেন দুজনে মিলে। রাহুল করেন ৩৫ বলে ৫২ রান। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি। তবে শ্রেয়স ছিলেন আরও মারমুখী মেজাজে। মাত্র ৩৩ বলে ৬২ রান করেন মুম্বইয়ের ক্রিকেটার। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা। যার মধ্যে বাংলাদেশের অফস্পিনার আফিফ হোসেনের এক ওভারে পরপর তিন বলে ওভার বাউন্ডারি মারেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই শ্রেয়সের প্রথম অর্ধশতরান। তবে ব্যাট হাতে ফের ব্যর্থ ঋষভ পন্থ। ৯ বলে মাত্র ৬ রান করে ফেরেন তিনি। শেষ দিকে চালিয়ে খেলে মণীশ পাণ্ডে ১৩ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন। বাংলাদেশ বোলারদের মধ্যে সফিউল ইসলাম ও সৌম্য সরকার ২টি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR: নাইট সমর্থকদের জন্য স্বস্তির খবর, দলে যোগ দিতে চলেছেন ২৩ বছরের তরুণ পেসার
নাইট সমর্থকদের জন্য স্বস্তির খবর, দলে যোগ দিতে চলেছেন ২৩ বছরের তরুণ পেসার
IPL 2026 Live: দুরন্ত গতিতে এগানো টাইটান্সের ওপেনিং পার্টনারশিপ ভাঙলেন রিয়ান পরাগ, ফেরালেন কুশাগ্রকে
দুরন্ত গতিতে এগানো টাইটান্সের ওপেনিং পার্টনারশিপ ভাঙলেন রিয়ান পরাগ, ফেরালেন কুশাগ্রকে
Cameron Green: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সুখবর! ইডেনে কেকেআরের প্র্যাক্টিসে এই ছবি দেখে রোমাঞ্চিত ভক্তরা
ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সুখবর! ইডেনে কেকেআরের প্র্যাক্টিসে এই ছবি দেখে রোমাঞ্চিত ভক্তরা
IPL 2026: ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বই হারলেও, ধোনির রেকর্ড ভেঙে সর্বকালীন ইতিহাস গড়লেন রোহিত শর্মা
ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বই হারলেও, ধোনির রেকর্ড ভেঙে সর্বকালীন ইতিহাস গড়লেন রোহিত শর্মা

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
Bank Holidays: এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
Embed widget