এক্সপ্লোর

IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?

NADA: নাডার রেজিস্টার্ড টেস্টিং পুলের অধীনে রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং শেফালি বর্মা।

নয়াদিল্লি: জাতীয় অ্যান্টি-ডোপিং এজেন্সির (NADA) নজরে ভারতের দুই তারকা ক্রিকেটার! রিপোর্ট অনুযায়ী শেফালি বর্মা (Shafali Verma) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) নিজেদের ডোপ পরীক্ষা দেননি। এরপরেই ভারতের এই দুই তারকার সন্দেহ আওতায় এসে পড়েছেন বলে খবর।

নাডার রেজিস্টার্ড টেস্টিং পুলের অধীনে থাকা ক্রিকেটারদের নিজেদের গতিবিধি সম্পর্কে সবসময় জানাতে হয়। দিনের একটি নির্দিষ্ট সময় ডোপ পরীক্ষার জন্য বাছাই করা হয়। এরপরে এই লিস্টে থাকা ক্রিকেটাররা সেই সময় কোথায় রয়েছেন, সেই অবস্থান নিত্যদিন জানাতে হয়, যাতে হঠাৎ করেই যে কোনও দিন ডোপ পরীক্ষা নেওয়া আধিকারিকরা তাঁদের পরীক্ষা নেওয়ার জন্য উপস্থিত থাকতে পারেন। পর পর তিনবার নিজেদের অবস্থান সম্পর্কে ভুল তথ্য এবং এক বছরের মধ্যে যদি ডোপ পরীক্ষার জন্য নমুনা না দেওয়া হয়, তাহলে কড়া শাস্তি হতে পারে। 

CricketAddictor-র রিপোর্ট অনুযায়ী অ্যান্টি ডোপিং নিয়ম অনুযায়ী নিজেদের অবস্থান সম্পর্কে নাডাকে যশস্বী ও শেফালি সঠিক তথ্য দেননি। তারপরেই তাঁদের নোটিস ধরানো হয়েছে। অবশ্য দুইজনেই প্রথমবার এমনটা করেছেন। তাই খবর অনুয়ায়ী নোটিস ধরানো হলেও, তাঁদের নিজেদের দিকটা ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হবে। এই নোটিস পাওয়া বা প্রথমবার পরীক্ষা না দেওয়ার মানে কিন্তু তাঁরা যে দোষী, তা একেবারেই প্রমাণিত হয় না। তবে নিজেদের এই অনুপস্থিতির সঠিক কারণ ব্যাখা করতে না পারলে কিন্তু দুই বছর পর্যন্ত নির্বাসিত পর্যন্ত হতে পারেন অ্যাথলিটরা। অবশ্য যশস্বী বা শেফালি, কারুর তরফেই এখনও পর্যন্ত এই নোটিস পাওয়ার বিষয়টা স্বীকার করা বা সেই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। 

 

 

প্রসঙ্গত, নাডার তরফে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের মোট ৩৪৮ জন অ্যাথলিটকে এই আরটিপির তালিকাভুক্ত করা হয়েছে যার মধ্যে মোট ১৪ জন ক্রিকেটার রয়েছেন। অতীতে শ্রেয়স আইয়ার এবং স্মৃতি মান্ধানাও এই তালিকায় ছিলেন। তবে তাঁদের পরিবর্তে রস্টারে অক্ষর এবং অভিষেককে যুক্ত করা হয়েছে। এই তালিকায় এঁরা বাদেও ভারতীয় ক্রিকেট অধিনায়ক শুভমন গিল, হার্দিক পাণ্ড্য, কেএল রাহুল, যশপ্রীত বুমরা, ঋষভ পন্থের মতো তারকা ক্রিকেটাররা আগে থেকেই রয়েছেন। ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে দীপ্তি শর্মা, রেণুকা ঠাকুরও এই তালিকার অন্তর্ভুক্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget