এক্সপ্লোর

Ranji Trophy 2022 Final: ''আমার কাছে চ্যালেঞ্জ ছিল'', রঞ্জি জিতে কী বললেন চন্দ্রকান্ত পণ্ডিত?

Ranji Trophy 2022: প্রায় ২ দশক আগে একটা স্বপ্নভঙ্গ হয়ে দেখেছিলেন। সেদিন অধিনায়ক (Captain) হিসেবে দলকে ফাইনালে চ্যাম্পিয়ন (Champion) করতে ব্যর্থ হয়েছিলেন।

বেঙ্গালুরু: প্রথমবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন (Ranji Trophy Champion)। আনন্দে চোখের জল ধরে রাখতে পারেননি মধ্যপ্রদেশ কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। প্রায় ২ দশক আগে একটা স্বপ্নভঙ্গ হয়ে দেখেছিলেন। সেদিন অধিনায়ক (Captain) হিসেবে দলকে ফাইনালে চ্যাম্পিয়ন (Champion) করতে ব্যর্থ হয়েছিলেন। তবে এবার কোচ হিসেবে খেতাব জয় করলেন। ম্যাচ জিতেই পরবর্তী লক্ষ্য ঠিক করে ফেলেছেন চন্দ্রকান্ত পণ্ডিত। তিনি বলেন, ''এটা এক দারুণ স্মৃতি হয়ে রইল। ২৩ বছর আগে এই মাঠ থেকেই বেরিয়ে গিয়েছিলাম খেতাব জিততে না পেরে। ঈশ্বরের আশীর্বাদে সেখানেই ফিরে আসতে পারলাম। অধিনায়ক হিসেবে আমি যা করতে পারিনি, তা করে দেখাল আদিত্য শ্রীবাস্তবের দল। মধ্যপ্রদেশের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে পণ্ডিত বলেন, ''আমি সব সময় চ্যালেঞ্জিং কাজ নিতে ভালোবাসি। এই দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন। এই রাজ্যে ক্রিকেটীয় সংস্কৃতির বিকাশ ঘটানোই লক্ষ্য। আমি এখানে খেলেছি, জানি এখানকার সংস্কৃতি।''

অধিনায়ক আদিত্যর সমর্থনে মুখ খুললেন পণ্ডিত

ভারতীয় ক্রিকেটারদের কাছে চন্দ্রকান্ত পণ্ডিত চান্দু স্যার নামেই পরিচিত। সবসময়ই দলের ছেলেদের আগলে রাখেন। সাংবাদিক বৈঠকে পাশে মদ্যপ্রদেশের কোচ আদিত্য শ্রীবাস্তবকে পাশে নিয়ে বসেছিলেন। জানেন এই মরসুমে আদিত্যর ব্যাটে রান নেই। পণ্ডিত বলেন, ''এটা ঠিক যে, আদিত্য খুব বেশি রান করতে পারেনি। কিন্তু ও দুর্দান্ত অধিনায়ক। মাঠে ওর ক্রিকেটীয় বুদ্ধি, কৌশল আমাদের অনেক ক্ষেত্রে এগিয়ে দিয়েছে। নেতৃত্বের জন্যই ওকে প্রথম একাদশের বাইরে রাখার কথা ভাবিনি। সাজঘরের পরিকল্পনা মাঠে দারুণ ভাবে বাস্তবায়িত করেছে। ব্যাট হাতে কম রান করলেও ওর অবদান খুবই গুরুত্বপর্ণ। ওর প্রতি সব সময় আস্থা ছিল।"

৪ উইকেটে মুম্বই বধ মধ্যপ্রদেশের

ম্যাচের শেষ দিনে মাত্র ১০৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বেশি কষ্ট করতে হয়নি মধ্যপ্রদেশের ব্য়াটারদের। ৪ উইকেট হারালেও জয় আটকায়নি তাদের। রজত পাতিদার ৩০ রানে অপরাজিত থাকেন। আদিত্য শ্রীবাস্তব অবশ্য অপরাজিত থাকেন ১ রানে। এছাড়া হিমাংশু মন্ত্রী ৩৭ করেছেন, শুভম শর্মা করেছেন ৩০ রান। মুম্বইয়ের শামস মুলানি ৩ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget