এক্সপ্লোর

Ranji Trophy: মাত্র ১২ বছর বয়সে রঞ্জি অভিষেক, বৈভবকে নিয়ে তৈরি হল বিতর্কও

Vaibhav Suryavanshi: ঘরোয়া ক্রিকেটে সচিন তেন্ডুলকরের অভিষেক হয়েছিল ১৫ বছর ২৩২ দিন বয়সে। এবার সেটাকে টপকে গেল বৈভব। মাত্র ১২ বছর বয়সে অভিষেক করল।

পাটনা: মুম্বইয়ে ৬-৭ বছরের খুদেদের ক্রিকেটারদের খেলতে দেখে যারপরনাই বিস্মিত হয়েছিলেন সঞ্জীব সূর্যবংশী। শহরতলিতে তিনি তখন সংসার চালানোর জন্য লড়াই করছেন। ওভাল ময়দানে এক কোচকে তিনি জিজ্ঞেস করেন, ক্রিকেট শুরু করার বয়স কী হওয়া উচিত? সেই কোচ তাঁকে তিন শব্দের জবাব দেন। 'যত দ্রুত সম্ভব।'

সেই সঞ্জীব সূর্যবংশীর পুত্র বৈভব (Vaibhav Suryavanshi) হইচই ফেলে দিলেন শুক্রবার। মাত্র ১২ বছর বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেক ঘটিয়ে। পাটনার মঈন উল হক স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধে খেলছে বৈভব সূর্যবংশী।

সঞ্জীব বলেছেন, 'আমি নিজে ক্রিকেটার হতে চেয়েছিলাম। কিন্তু বিহারে সেই সময় কোনও খেলারই সুযোগ সুবিধা ছিল না। ১৯ বছর বয়সে আমি মুম্বইয়ে চলে যাই। অনেকরকম কাজ করি। কোলাবায় নাইটক্লাবে বাউন্সারের কাজও করেছি। সুলভ শৌচালয়েও কাজ করেছি। তবে ছুটির দিনে ওভাল ময়দানে সময় কাটাতাম। বাচ্চারা প্যাড হেলমেট পরে খেলত। কেউ কেউ এত ভাল খেলত যে, ঘণ্টার পর ঘণ্টা ওদের দেখেই কেটে যেত। তখনই ঠিক করি, আমার ছেলে বা মেয়ে যাই হোক না কেন, তাকে ক্রিকেটারই বানাব।'

মুম্বইয়ের (Mumbai) বিরুদ্ধে বিহারের (Bihar) হয়ে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2023-24) অভিষেক ঘটাতেই তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটিয়ে, ভারতের চতুর্থ কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নজির গড়ে ফেলেছে ছোটখাট চেহারার মারকুটে ব্যাটার। পরে অবশ্য বৈভবকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। তার বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর মারাত্মক অভিযোগ ওঠে। অভিযোগ করেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহারের সচিব আদিত্য প্রতাপ বর্মা। তাঁর দাবি, বয়স ভাঁড়িয়ে বৈভব বিহারের হয়ে রঞ্জি খেলতে নেমেছে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ক্রিকেটারের বাবা সঞ্জীব।

ঘরোয়া ক্রিকেটে সচিন তেন্ডুলকরের অভিষেক হয়েছিল ১৫ বছর ২৩২ দিন বয়সে। এবার সেটাকে টপকে গেল বৈভব। মাত্র ১২ বছর বয়সে অভিষেক করল। আর সে সেটা করল মুম্বইয়ের বিপক্ষেই। বর্তমানে বিহার দল মুম্বইয়ের বিপক্ষে ম্যাচ খেলছে তাদের ঘরের মাঠ মঈন উল হক স্টেডিয়ামে। এই ম্যাচেই অভিষেক ক্যাপ পেল বৈভব।

আরও পড়ুন: Ranji Trophy: রঞ্জি ট্রফিতে দুরন্ত সেঞ্চুরি করেও আফশোস অনুষ্টুপের, অভিষেকেই উজ্জ্বল সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

সেরা শিরোনাম

IND vs SL Live: অর্ধশতরান দেবদত্ত, গিলের, বড় রানের লক্ষ্যে কলম্বো টেস্টে এগোচ্ছে টিম ইন্ডিয়া
অর্ধশতরান দেবদত্ত, গিলের, বড় রানের লক্ষ্যে কলম্বো টেস্টে এগোচ্ছে টিম ইন্ডিয়া
Australia vs Bangladesh: বিধ্বংসী স্টার্কের ১০ উইকেট, বাংলাদেশকে বোতলবন্দি করে ইনিংস ও ৫১ রানে জয় অস্ট্রেলিয়ার
বিধ্বংসী স্টার্কের ১০ উইকেট, বাংলাদেশকে বোতলবন্দি করে ইনিংস ও ৫১ রানে জয় অস্ট্রেলিয়ার
Duleep Trophy: দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
Yashasvi Jaiswal: আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী
আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget