এক্সপ্লোর

Ranji Trophy: দ্বিতীয় দিন ব্যাট হাতে লড়াই অভিষেক-মনোজের, বাংলার প্রথম ইনিংস শেষ হল ৪৩৮ রানে

BCCI Domestic: শেষ দিন আরও ১৩১ রান যোগ করল বাংলা। ব্যাট হাতে লড়াইয়ে নেতৃত্ব দিলেন অভিষেক পোড়েল ও মনোজ নিজে।

ইনদওর: রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বড় রান তুলল বাংলা (Ben vs MP)। মনোজ তিওয়ারিদের (Manoj Tiwary) প্রথম ইনিংস শেষ হল ৪৩৮ রানে। শেষ দিন আরও ১৩১ রান যোগ করল বাংলা। ব্যাট হাতে লড়াইয়ে নেতৃত্ব দিলেন অভিষেক পোড়েল ও মনোজ নিজে।

ইনদওরের হোলকার স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ম্যাচের প্রথম দিন বাংলা শেষ করেছিল ৩০৭/৪ স্কোরে। সেখান থেকে আরও ১৩১ রান যোগ করল বাংলা। প্রথম দিন ব্যাট হাতে দলকে ভাল জায়গায় রেখেছিলেন অনুষ্টুপ মজুমদার ও সুদীপ ঘরামি। দুজনই সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় দিন বাংলার ইনিংসকে টানলেন মনোজ ও অভিষেক।

মনোজ ৪২ রানে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। তবে আউট হওয়ার বল দেখেও উৎসাহিত হতে পারেন বঙ্গ অধিনায়ক। কারণ, কুমার কার্তিকেয়র বল পিচে পড়ে এতটা ঘুরেছে ও লাফিয়েছে যে, এই পিচে বাংলার স্পিনাররাও এরকম ডেলিভারি করলে মধ্য প্রদেশের ব্যাটাররা চাপে পড়বেন।

হাফসেঞ্চুরি করেন অভিষেক পোড়েল। তবে প্রদীপ্ত প্রামাণিকের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান। ব্যক্তিগত ৫১ রানে। প্রদীপ্ত ২১ রান করেন। তবে টেল এন্ডাররা আর কেউ রান পাননি।

মধ্যপ্রদেশের বোলারদের মধ্যে কুমার কার্তিকেয় ৩ উইকেট নেন। ২টি করে উইকেট গৌরব যাদব ও অনুভব অগ্রবালের।

ম্যাচের প্রথম দিনটা ছিল অনুষ্টুপ মজুমদার ও সুদীপ ঘরামির। প্রতিপক্ষ ফিল্ডারের ছোড়া বল এসে অনুষ্টুপের আঙুলে লাগে। যে আঙুলে আগেও চোট ছিল। যন্ত্রণায় ককিয়ে ওঠেন তিনি। মাঠে দৌড়ে আসেন ফিজিও। শুশ্রূষা চলে। কেউ কেউ ভাবছিলেন, মাঠ ছেড়ে না বেরিয়ে যেতে হয় তাঁকে।                      

কিন্তু তিনি, অনুষ্টুপ মজুমদার (Ranji Trophy) অন্য ধাতুতে গড়া। ফের গ্লাভস পরলেন। স্টান্স নিলেন। এবং সেঞ্চুরি করে প্রমাণ করলেন, এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। সে প্রতিপক্ষ যতই গতবারের চ্যাম্পিয়ন হোক না কেন।

অভিজ্ঞ অনুষ্টুপকে সঙ্গত করেন তরুণ সুদীপ ঘরামি। সেঞ্চুরি করেন নৈহাটির ক্রিকেটারও। মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালের প্রথম দিনের শেষেই ম্যাচের রাশ ছিল বাংলার হাতে। দিনের শেষে বাংলার স্কোর ছিল ৩০৭/৪। ২০৬ বলে ১২০ রান করেন অনুষ্টুপ। সুদীপ আউট হন ২১৩ বলে ১১২ রান করে। ব্যাটারদের পর এবার পরীক্ষা বাংলার বোলারদের।

আরও পড়ুন: ABP Exclusive: ১০৬৭-র জবাবে প্রতিপক্ষ অল আউট মাত্র ৪ রানে! মেয়র্স কাপে বিরল রেকর্ড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget