এক্সপ্লোর

ভারতীয় ক্রিকেটের স্বার্থই সবার আগে, সৌরভের সঙ্গে সম্পর্কের সংঘাত প্রসঙ্গে মন্তব্য শাস্ত্রীর

মুম্বই: পারস্পরিক মতপার্থক্যের খবরে আদৌ গুরুত্ব দিলেন না  সৌরভ গঙ্গোপাধ্যায় ও টিম ইন্ডিয়ার নয়া হেড কোচ রবি শাস্ত্রী। দীর্ঘ টানাপোড়েনের পর কোচ হয়েছন প্রাক্তন টিম ডিরেক্টর। তাঁর নিয়োগে বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটির অন্যতম সদস্যের কোনও সমর্থনই ছিল না বলে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে। গত বছর কোচ নির্বাচন নিয়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন শাস্ত্রী ও সৌরভ। শাস্ত্রী ইন্টারভিউ দিয়েছিলেন স্কাইপ-এর মাধ্যেমে। সেই সময় সৌরভ হাজির ছিলেন না। সে বছর অনিল কুম্বলেকে কোচ বেছে নিয়েছিল কমিটি। এরপরই শাস্ত্রী জানান যে, তাঁর ইন্টারভিউ-র সময় সৌরভ ছিলেন না। শাস্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব দেন সৌরভ। সৌরভও বলেন, সকলেই যখন সশরীরে ইন্টারভিউ দিয়েছেন, তখন শাস্ত্রীরও তা-ই করা উচিত ছিল। এরপরই দু’জনের সম্পর্ক তিক্ত থেকে তিক্ততর হতে থাকে। এবার সেই পরামর্শদাতা কমিটিই শাস্ত্রীকে কোচ হিসেবে বেছে নিয়েছে। জাহির খানকে বোলিং কোচ করার শর্তেই সৌরভ শাস্ত্রীকে হেড কোচ পদে মানতে রাজি হন বলে খবর। সৌরভের সঙ্গে তাঁর মতবিরোধের খবর সম্পর্কে প্রশ্ন করা হলে নয়া কোচ বলেছেন, ‘কোনও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আমি ভাবছি না। আমরা দু’জনেই ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কোনও একটা বিষয় নিয়ে মতান্তর হতেই পারে। সবক্ষেত্রেই সবাই সহমত নাও হতে পারেন। এটা বড় কিছু ব্যাপার নয়। পারস্পরিক শ্রদ্ধা রয়েছে। ইন্টারভিউতে বেশ কিছু ভাল প্রশ্ন করা হয়েছিল আমাকে। আমিও সেগুলোর যথাযথ উত্তর দিয়েছি। মিটিং-এ যা হয়েছে, তা গোপনীয় থাকবে। ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য যা করার তা করতে হবে।’ সৌরভও শাস্ত্রীর সঙ্গে তাঁর মতপার্থক্য নিয়ে কোনও কথা বলতে অস্বীকার করেছেন। এমনকি এই বিষয়টি বোর্ডের প্রশাসকদের কমিটি (সিওএ)-র কাছেও নিয়ে যাওয়ার করা বলেছেন। তিনি বলেছেন, বিষয়টিকে যেভাবে শাস্ত্রী  বনাম সৌরভ দেখানো হচ্ছে, তা খুবই দুঃখজনক। এটার অবসান ঘটাতে হবে। সিওএ-র সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন সৌরভ। তিনি বলেছেন, পরামর্শদাতা কমিটিতে তো অন্যরাও ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget