এক্সপ্লোর

শাস্ত্রীকে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল: সৌরভ

কলকাতা:  ভারতীয় দলের কোচ নির্বাচন নিয়ে বিসিসিআই-এর ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন রবি শাস্ত্রী।এবার সৌরভ বললেন, শাস্ত্রীকে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা জানা গেছে। উল্লেখ্য, কোচ পদের লড়াইয়ে প্রাক্তন টিম ডিরেক্টর রবি শাস্ত্রীও ছিলেন। কিন্তু শেষপর্যন্ত অনিল কুম্বলেকে কোহলি-ধোনিদের কোচ হিসেবে নিযুক্ত করে বোর্ড। কোচ নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত ছিল সৌরভ, সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত অ্যাডভাইসরি কমিটি। কুম্বলে কোচ পদে নির্বাচিত হওয়ার পর শাস্ত্রী অভিযোগ করেন যে, তিনি যখন কমিটির কাছে ইন্টারভিউ দিয়েছিলেন, তখন ছিলেন না সৌরভ। ক্ষুব্ধ শাস্ত্রী এর পরবর্তীকালে সৌরভকে  বোর্ডের বৈঠকে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছিলেন। সৌরভও পাল্টা বলেছিলেন, ইন্টারভিউর দিন শাস্ত্রীর ব্যক্তিগতভাবে হাজির থাকা প্রয়োজন ছিল। তাঁর ব্যাঙ্ককে ছুটি কাটাতে যাওয়া উচিত ছিল না। উল্লেখ্য, শাস্ত্রী যখন ইন্টারভিউ দিয়েছিলেন তখন সৌরভ সিএবি-র বৈঠকে ব্যস্ত ছিলেন। এ প্রসঙ্গে সৌরভ বলেছিলেন, ইন্টারভিউর দিন কিছুটা সময় তিনি যে থাকতে পারবেন না, তা আগেই ই-মেল মারফত্ কমিটির অন্যান্য সদস্য ও কোচ পদপ্রার্থীদের জানিয়েছিলেন। গতকাল ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভের ৪৪ তম জন্মদিন। এই বিশেষ দিনে শাস্ত্রী ইস্যু সম্পর্কে কিছু বলতে অস্বীকার করলেও সৌরভ জানান, শাস্ত্রীকে ভারতের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সৌরভ বলেন, হ্যাঁ, আমরা শাস্ত্রীকে ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিলাম। সৌরভ আরও জানিয়েছেন, টিম ইন্ডিয়ার সহকারি কোচ পদে নিয়োগের ব্যাপারে সচিন বা লক্ষ্মণের কোনও ভূমিকা নেই। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন কুম্বলে। সৌরভ বলেছে, এই বিষয়টি কুম্বলের ওপরই নির্ভর করছে। ও বোলার, তাই হয়ত কোনও বোলিং কোচ নেবে না। আমিও সংবাদপত্রে পড়েছি যে, কুম্বলে হয়ত পরের দিকে পেস বোলিং কোচ নিতে পারে। জাহির খান ভারতের বোলিং কোচ হতে পারেন বলে যে জল্পনা চলছে, সে সম্পর্কে সৌরভ বলেছেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড। দেখতে হবে জাহিরকে সারা বছরের জন্য পাওয়া যাবে কিনা।

সেরা শিরোনাম

Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি

ভিডিও

Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget