এক্সপ্লোর

Ravindra Jadeja: শুভেচ্ছা জানাতে জঙ্গলে জাডেজার সামনে হাজির বাঘ! তারপর...

আঙুলে অস্ত্রোপচারের পর তিনি সদ্য প্র্যাক্টিস শুরু করেছেন। আইপিএলের জন্য তাঁর দল চেন্নাই সুপার কিংস প্রস্তুতি শুরু করে দিয়েছে। তিনি, রবীন্দ্র জাডেজাও শীঘ্রই যোগ দেবেন শিবিরে। তবে তার আগে একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থাকলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার।

নয়াদিল্লি: আঙুলে অস্ত্রোপচারের পর তিনি সদ্য প্র্যাক্টিস শুরু করেছেন। আইপিএলের জন্য তাঁর দল চেন্নাই সুপার কিংস প্রস্তুতি শুরু করে দিয়েছে। তিনি, রবীন্দ্র জাডেজাও শীঘ্রই যোগ দেবেন শিবিরে। তবে তার আগে একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থাকলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। বাঘ-দর্শন হল জাডেজার।

কোথায়? কীভাবে? চিড়িয়াখানায় নয়, জাডেজা বাঘ দেখলেন একেবারে খোলা জঙ্গলে। কী করলেন ভারতীয় ক্রিকেটের জাড্ডু? ক্যামেরায় গোটা দৃশ্য লেন্সবন্দি করে রাখলেন। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জাডেজা। আর মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, গুজরাতের একটি জঙ্গলে সাফারির সময় আচমকা রাস্তার ওপর, গাড়ির সামনে হাজির একটি পূর্ণবয়স্ক বাঘ। রাস্তা পার করতে গিয়ে আচমকা থমকাল সেটি। কয়েক মুহূর্ত যেন কী একটা ভাবল। তারপর ফের ঘুরে গিয়ে যে পথ দিয়ে এসেছিল, সেদিকেই ঘন জঙ্গলের মধ্যে সেঁধিয়ে গেল।

ভিডিওটি পোস্ট করে জাডেজা মজা করে লিখেছেন, ‘আমার দ্রুত আরোগ্য কামনা করতে এসেছিল।’

সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট চলার সময় বাঁ-হাতের আঙুলে চোট পেয়েছিলেন জাডেজা। তাঁর ওই আঙুলে যে চিড় ধরেছে, তা স্ক্যানে ধরা পড়ে। তবু ওই অবস্থাতেই প্যাড-গ্লাভস পরে দেশের হয়ে ব্যাট করতে নামার জন্য প্রস্তুত ছিলেন ভারতীয় অলরাউন্ডার। যদিও তাঁকে ওই ম্যাচে মাঠে নেমে ব্যাট করতে হয়নি। সিডনি টেস্ট শেষ হতে জাড্ডুর বাঁ-হাতের আঙুলে অস্ত্রোপচার হয়। এরপর তাঁকে দেশে ফিরে আসতে হয়। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকডেমি বা এনসিএ-তে তাঁর রিহ্যাবিলিটেশন চলে প্রায় দুই মাস। দীর্ঘ ফিটনেস ট্রেনিংয়ের পর অবশেষে মাঠে নামার মতো পরিস্থিতিতে পৌঁছেছেন জাডেজা। কয়েকদিনের মধ্যেই সিএসকে-র প্রস্তুতি শিবিরে যোগ দেবেন তিনি। শনিবার চেন্নাই সুপার কিংসও জাডেজার বাঘ দেখার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। হুইসল পোড়ু।’

সেরা শিরোনাম

IND vs SL: সুযোগ পেলে শ্রীলঙ্কাকে ফলো অন করাতে পারে ভারত, ইঙ্গিত দিলেন শুভমনদের বোলিং গুরু
সুযোগ পেলে শ্রীলঙ্কাকে ফলো অন করাতে পারে ভারত, ইঙ্গিত দিলেন শুভমনদের বোলিং গুরু
Cricket News: স্বার্থের সংঘাতের তিরে বিদ্ধ আম্পায়ার, জবাবদিহি চাইলেন ওম্বাডসম্যান, কী বলছেন অভিযুক্ত?
স্বার্থের সংঘাতের তিরে বিদ্ধ আম্পায়ার, জবাবদিহি চাইলেন ওম্বাডসম্যান, কী বলছেন অভিযুক্ত?
India vs Sri Lanka: তৃতীয় দিনের শেষে ২৩৮ রানে পিছিয়ে শ্রীলঙ্কা, ভারতের জয়ের সামনে বাধা শুধুই বৃষ্টি!
তৃতীয় দিনের শেষে ২৩৮ রানে পিছিয়ে শ্রীলঙ্কা, ভারতের জয়ের সামনে বাধা শুধুই বৃষ্টি!
IND vs SL Live: অর্ধশতরান হাঁকিয়ে ব্যাট হাতে লড়ছেন সোনাল, সুথার, প্রসিদ্ধের বোলিংয়ে বিরাট চাপে শ্রীলঙ্কা
অর্ধশতরান হাঁকিয়ে ব্যাট হাতে লড়ছেন সোনাল, সুথার, প্রসিদ্ধের বোলিংয়ে বিরাট চাপে শ্রীলঙ্কা

ভিডিও

JU Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডব, অবশেষে রেজিস্ট্রারের ঘরে পুলিশ
ABVP on JU Chaos:
Meera Bhattacharya:হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা
Soham Chakraborty FIR : প্রাক্তন তৃণমূল বিধায়ক-অভিনেতা সোহমের বিরুদ্ধে FIR
Supreme Court: সুদীপ-সহ ২০ বিদ্রোহী সাংসদের পদ খারিজের দাবি, নোটিস সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget