এক্সপ্লোর

RCB vs RR, IPL 2023 Live: কাজে দিল না দেবদূত, ধ্রুবের লড়াই, ৭ রানে রাজস্থানকে হারাল আরসিবি

IPL 2023, Match 32, RCB vs RR: আরসিবি ও রাজস্থান রয়্যালসের মুখোমুখি সাক্ষাৎকারে ২৭ ম্যাচের মধ্যে আরসিবি ১৩ ম্যাচ জিতেছে, ১২ জয় পেয়েছ রাজস্থান রয়্যালস।

Key Events
RCB vs RR Score Live Updates: Royal Challengers Bangalore vs Rajasthan Royals IPL 2023 Live streaming ball by ball commentary RCB vs RR, IPL 2023 Live: কাজে দিল না দেবদূত, ধ্রুবের লড়াই, ৭ রানে রাজস্থানকে হারাল আরসিবি
আইপিএলের ৩২তম ম্যাচে রাজস্থানের মুখোমুখি আরসিবি

Background

বেঙ্গালুরু: পরপর তিন ম্যাচ জেতার পর গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারতে হয়েছিল রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals)। তাও বর্তমানে লিগ শীর্ষেই রয়েছে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রয়্যালসরা। অপরদিকে, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের পর গত ম্যাচে পাঞ্জাব কিংসকে পরাজিত করে জয়ের সরণিতে ফিরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। আজ বড় ব্যবধানে জিতলেই প্রথম চারে প্রবেশ করার হাতছানি রয়েছে ফাফ ডুপ্লেসির দলের সামনে। তাই দর্শকরা এক হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার প্রত্যাশা করতেই পারেন।

আইপিএলে দীর্ঘ ২ বছর পর অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন পাঞ্জাব কিংসের (RCB vs PBKS) বিরুদ্ধে। ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছিল বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বাধীন রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। এবার রাজস্থানের বিরুদ্ধে নতুন জার্সিতে মাঠে নামতে চলেছেন কোহলি-ফাফরা। ২০১১ সাল থেকে প্রতি বছরই ভারতের 'গার্ডেন সিটি'-র ফ্র্যাঞ্চাইজি আইপিএল মরসুমের একটি ম্যাচ তাঁদের জার্সির রঙ বদলে সবুজ জার্সি পড়ে খেলে। এবারও তাঁর অন্যথা হচ্ছে না। আরসিবির তরফে সদ্যই জানানো হয়েছে ২৩ এপ্রিল ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরাট কোহলিরা লালের বদলে সবুজ রঙের জার্সি পড়েই মাঠে নামবেন। আরসিবির 'গ্রি গ্রিন' উদ্যোগের অন্তর্গতই রাজস্থানের বিরুদ্ধে কোহলিদের সবুজ জার্সি পরে খেলতে দেখা যাবে।

মানুষজনকে পরিবেশ সংক্রান্ত না না বিষয়ে সচেতন করতেই প্রতিবছর আরসিবি একটি ম্যাচ সবুজ জার্সি পরে খেলে। করোনাকালে কেবল এক মরসুমেই এর অন্যথা ঘটেছিল। সেইবার স্বাস্থ্যকর্মীদের অবদানকে স্বীকৃতি জানাতে বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি নীল জার্সি পরে একটি ম্যাচ খেলেছিল। কিন্তু তাছাড়া প্রতি মরসুমেই তাঁরা একটি ম্যাচ সবুজ জার্সি পরে খেলে এবং এবারেও তেমনটাই হতে চলেছে। আরসিবির এই সবুজ জার্সি সম্পূর্ণভাবে পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়েই তৈরি হয়েছে বলে ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়।

19:30 PM (IST)  •  23 Apr 2023

RCB vs RR Live: জিতল আরসিবি

ওভারের প্রথম তিন বলে হর্ষলের বিরুদ্ধে ১০ রান তুলে শুরুটা ভালই করেছিলেন অশ্বিন। তবে দলকে জেতাতে পারলেন না তিনি। চতুর্থ বলে ব্যক্তিগত ১২ রানে আউট হন তিনি। শেষমেশ ১৮২/৬ রানেই থামল রাজস্থানের ইনিংস। সাত রানে জিতল আরসিবি।

19:22 PM (IST)  •  23 Apr 2023

RCB vs RR Live Score: এগিয়ে আরসিবি

১৯ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১৭০/৫। শেষ ওভারে জয়ের জন্য রাজস্থানকে আরও ২০ রান করতে হবে।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget