এক্সপ্লোর

বিশ্বকাপের জন্য পেসারদের আইপিএল-এ বিশ্রাম দেওয়ার প্রস্তাব বিরাটের, মানতে নারাজ রোহিত, ফ্র্যাঞ্চাইজিরা

নয়াদিল্লি: আগামী বছরের বিশ্বকাপের কথা মাথায় রেখে পেসারদের আইপিএল-এ বিশ্রাম দেওয়ার প্রস্তাব দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলি এই প্রস্তাব মানতে নারাজ। এমনকী, সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মাও আইপিএল-এ পেসারদের বিশ্রাম দিতে চাইছেন না। ফলে বিরাটের প্রস্তাব বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিসিসিআই-এর এক আধিকারিক জানিয়েছেন, ‘সম্প্রতি হায়দরাবাদে প্রশাসক কমিটির সঙ্গে এক বৈঠকে বিরাট বলেন, আইপিএল-এ পেসারদের বিশ্রাম দেওয়া উচিত। বিশেষ করে জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারকে গোটা আইপিএল-এই বিশ্রাম দেওয়ার পক্ষে বিরাট। কিন্তু আইপিএল শুরু হচ্ছে ২৯ মার্চ এবং শেষ হচ্ছে ১৯ মে। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আইপিএল ফাইনাল আর বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের মধ্যে ১৫ দিন পাওয়া যাচ্ছে। তাই গোটা আইপিএল-এ পেসারদের বিশ্রাম দেওয়ার কোনও সম্ভাবনা নেই।’ এই আধিকারিক আরও জানিয়েছেন, ‘বিরাট যখন আইপিএল-এ পেসারদের বিশ্রামের প্রস্তাব দেয়, তখন প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই এ বিষয়ে রোহিতের মত জানতে চান। রোহিত বলেন, যদি মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফ বা ফাইনালে ওঠে এবং বুমরাহ ফিট থাকেন, তাহলে তাঁকে বিশ্রাম দেওয়া যাবে না।’ অপর এক আধিকারিক জানিয়েছেন, ‘গত কয়েক বছর ধরেই আইপিএল-এর দলগুলির ট্রেনার ও ফিজিওরা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়ে ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করছেন। আগামী বছরও সেটাই হবে। তাছাড়া ফাস্ট বোলাররা সব ম্যাচে খেলেনও না। বুমরাহ ও ভুবিকে নিয়েই বেশি কথা হচ্ছে। কারণ, (মহম্মদ) শামি, উমেশ (যাদব) ও খলিল (আহমেদ) সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলির প্রধান বোলার না। তারা হয়তো আইপিএল-এর সব ম্যাচে খেলবে না। বিরাট জাতীয় দলের দুই প্রধান বোলারকে আইপিএল-এ বিশ্রামের যে প্রস্তাব দিচ্ছে, তার উল্টো ফলও হতে পারে। কারণ, সেক্ষেত্রে এই বোলাররা বিশ্বকাপের আগে দু’মাস খেলার বাইরে থাকবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma : অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
Rohit Sharma : অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget