এক্সপ্লোর

ঋদ্ধিমান বর্তমান, ঋষভ ভবিষ্যত, বললেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ

চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছে ভারতের টেস্ট দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্টে খেলানো হয়নি তাঁকে। ঋষভ পন্থের ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট।

নয়াদিল্লি: চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছে ভারতের টেস্ট দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্টে খেলানো হয়নি তাঁকে। ঋষভ পন্থের ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন টেস্টের সিরিজে উইকেটরক্ষক হিসেবে ঋদ্ধিমানকেই খেলায় টিম ইন্ডিয়া। ঋষভকে বসিয়ে ঋদ্ধিকে সুযোগ দেওয়ার এই সিদ্ধান্ত ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক কে, তা নিয়ে বিতর্কের রসদ জুগিয়েছিল। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে নজর কেড়ে নিয়েছিলেন ঋষভ। ভারতের প্রথম উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে তিনি ওই দুই দেশে শতরান করেছিলেন। সেই ঋষভকে বসিয়ে ঋদ্ধিকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন। ভারতীয় দলের ফিল্ডিং কোচ আর শ্রীধর অবশ্য ঋদ্ধি ও ঋষভের মধ্যে কোনও তুলনা টানার পক্ষপাতী নন। তিনি বলেছেন, ঋদ্ধি ও ঋষভ-দুজনেরই দুধরনের গুণ রয়েছে। তাই এক্ষেত্রে কোনওরকম তুলনায় যাওয়াটা যুক্তিযুক্ত নয়। একজন তরুণ এবং অন্যজন অভিজ্ঞ। ঋষভ আমাদের ভবিষ্যত এবং ঋদ্ধি বর্তমান। দুজনেই তাদের কাজটা দারুণভাবে করছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগে ২২ মাস ভারতীয় দলের বাইরে ছিলেন ঋদ্ধি। শ্রীধর বলেছেন, চোটের কারণে এতদিন মাঠের বাইরে থাকার পরও বাংলার উইকেটরক্ষক নিজের সেরাটা দিতে পারবেন কিনা, এ নিয়ে কোনও চিন্তাই ছিল না। ফিল্ডিং কোচ বলেছেন, এ নিয়ে কোনও উদ্বেগই ছিল না। ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়ও আন্তর্জাতিক ক্রিকেটের ছন্দে ফিরতে শুরু করে। ভারত এ দলের হয়ে এর আগে কিছু ম্যাচ খেলেছিল ও। দেশের মাটিতে দল খেলতেই আমরা সাহাকে দলে ফিরিয়ে আনি। ও আমাদের সেরা উইকেটরক্ষক এবং ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে ওর দক্ষতা সবাই দেখেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আগে অধিনায়ক বিরাট কোহলি ঋদ্ধিকে বিশ্বের সেরা উইকেটরক্ষক বলে অভিহিত করেছিলেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

T20 World Cup 2026 : 'একটা সুপারপাওয়ার যা যে কোনও অধিনায়কের স্বপ্ন, অনেকটা জিন থাকার মতো', বুমরার প্রশংসায় ডু প্লেসিস
'একটা সুপারপাওয়ার যা যে কোনও অধিনায়কের স্বপ্ন, অনেকটা জিন থাকার মতো', বুমরার প্রশংসায় ডু প্লেসিস
T20 World Cup 2026 : টি২০ বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের জন্য মনোনীত ৮, ভারত থেকে একমাত্র সঞ্জু স্যামসন
টি২০ বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের জন্য মনোনীত ৮, ভারত থেকে একমাত্র সঞ্জু স্যামসন
T20 World Cup 2026: স্যামির আর্তিতে সাড়া, চাটার্ড বিমানে করে ওয়েস্ট ইন্ডিজ়কে দেশে ফেরানোর ব্যবস্থা আইসিসির
স্যামির আর্তিতে সাড়া, চাটার্ড বিমানে করে ওয়েস্ট ইন্ডিজ়কে দেশে ফেরানোর ব্যবস্থা আইসিসির
Suryakumar Yadav: তোমাদের হারাতে গেলে আর কত রান করতে হবে? ফাইনালে উঠে ব্রুককে বললেন সূর্যকুমার
তোমাদের হারাতে গেলে আর কত রান করতে হবে? ফাইনালে উঠে ব্রুককে বললেন সূর্যকুমার

ভিডিও

Karpur : অবশেষে প্রকাশ্য়ে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়
Chok Bhanga 6ta : ভোটের আগে ধর্মতলায় ধর্নায় মমতা । জেলায় জেলায় পরিবর্তন যাত্রা BJP-র | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ২ ) : SIR ইস্যুতে CEO অফিসের বাইরে রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Embed widget