এক্সপ্লোর

অলিম্পিকে পদক না পেয়ে শুটিংকে চিরবিদায় অভিনব বিন্দ্রার

রিও দি জেনেইরো:  নিজের অবসরগ্রহণের সিদ্ধান্তের ব্যাপারে তিনি যথেষ্ট সিরিয়াস। সোমবারই অলিম্পিকের মঞ্চে ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে চতুর্থ হয়ে অল্পের জন্য পদক হারিয়ে শুটিংকে চিরবিদায় জানানোর কথা ঘোষণা করে দিলেন বেজিং-এ সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা। বিন্দ্রা জানিয়েছেন, খেলাকে যথেষ্ট সময় দেওয়া হয়ে গিয়েছে। খেলার জগৎকে তাঁর আর কিছু দেওয়ার নেই। শখেও তিনি আর কোনও দিন শুটিং করবেন না বলে জানিয়ে দিয়েছেন অভিনব। অলিম্পিকে তাঁর ইভেন্ট শেষ হওয়ার আধ ঘন্টার মধ্যেই সাংবাদিকরা তাঁকে তাঁর ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে প্রশ্ন করতে শুরু করেন। সাংবাদিকদের এধরনের ভাবনায় কিছুটা তাজ্জব হয়ে যান অভিনব। তখনই তিনি স্পষ্ট ভাষায় তাঁদের জানিয়ে দেন, 'আমি ভবিষ্যত জীবনে কী করব সেবিষয় এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। তবে কোচিং করাবো না। কোচিং করালে আমার ছাত্ররা দুঘন্টায় পালিয়ে যাবে। ভবিষ্যত জীবনে কোথাও শুটিং আর থাকবে না'। অলিম্পিকে কোয়ালিফাইং রাউন্ডে সপ্তম হয়ে ফাইনালে পৌঁছন বিন্দ্রা। ফাইনালে তিনি ভালই এগোচ্ছিলেন। কিন্তু শেষের দিকে ইউক্রেনের কুলিশের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় হয়ে যান বিন্দ্রা। টাইব্রেকারে বাজিমাত করেন কুলিশ। ভারতীয় শুটারকে খালি হাতেই বিদায় নিতে হয় অলিম্পিকের মঞ্চ থেকে। বিন্দ্রা জানান, তিনি সবরকম ভাবেই চেষ্টা করেছিলেন, কিন্তু দেশকে মেডেল এনে দিতে পারেননি। তাঁর কথায় এটাই জীবন, এটাই খেলা। তবে অলিম্পিকে তাঁর ইভেন্টে টানটান উত্তেজনার পর যথেষ্ট হাল্কা মেজাজেই ছিলেন অভিনব। সাংবাদিকরা জানতে চান তাঁ বাড়ির পিছনের উঠোনে কী তিনি শুটিংয়ের অনুশীলন করবেন। তার উত্তরে অভিনব-র জবাব তিনি সেখানে ফসল উৎপন্ন করবেন ভাবছেন।  

সেরা শিরোনাম

Bengal vs Kerala Day 3: গরমের জন্যই ফলো অন না করানোর সিদ্ধান্ত, বলছেন লক্ষ্মী, প্রদীপ্তর দাপটে জয়ের সামনে বাংলা
গরমের জন্যই ফলো অন না করানোর সিদ্ধান্ত, বলছেন লক্ষ্মী, প্রদীপ্তর দাপটে জয়ের সামনে বাংলা
INDW vs ZIMW: ৫ উইকেট শিকার বৈষ্ণবীর, ব্যাট হাতে দাপট শেফালি, প্রতীকার, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ ভারতের
৫ উইকেট শিকার বৈষ্ণবীর, ব্যাট হাতে দাপট শেফালি, প্রতীকার, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ ভারতের
Abhishek Sharma: ওয়েলিংটনে ঝোড়ো সেঞ্চুরি, ঈশানকে টেক্কা দিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের সিংহাসনে ফের অভিষেক
ওয়েলিংটনে ঝোড়ো সেঞ্চুরি, ঈশানকে টেক্কা দিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের সিংহাসনে ফের অভিষেক
Bengal vs Kerala: ১৯৮ রানে শেষ বাংলার দ্বিতীয় ইনিংস, ফলো অন না করানো নিয়ে প্রশ্ন, কত রানের লক্ষ্য কেরলের?
১৯৮ রানে শেষ বাংলার দ্বিতীয় ইনিংস, ফলো অন না করানো নিয়ে প্রশ্ন, কত রানের লক্ষ্য কেরলের?

ভিডিও

TMC News:
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Suvendu Adhikari |
BJP Durgapur: লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিযোগকারীর বাড়ি-দোকানে চড়াও
Chorbagan Incident: চোরবাগান বিপর্যয়ের সময় ঘোষক ছিলেন কুশল মজুমদার একাই, দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget