এক্সপ্লোর

Rishabh Pant: কেমন আছেন পন্থ? বড় তথ্য দিলেন দিল্লির ক্রিকেট কর্তা

Rishabh Pant Health Update: গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণরক্ষা হয়েছিল। হাঁটুতে একাধিক অস্ত্রোপচার হয় পন্থের। আইপিএল খেলতে পারেননি। ODI বিশ্বকাপেও তাঁর খেলার সম্ভাবনা নেই।

নয়াদিল্লি: কেমন আছেন ঋষভ পন্থ (Rishabh Pant)?

গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণরক্ষা হয়েছিল জাতীয় দলের তরুণ উইকেটকিপার-ব্যাটারের। হাঁটুতে একাধিক অস্ত্রোপচার হয় পন্থের। আইপিএল খেলতে পারেননি। ওয়ান ডে বিশ্বকাপেও তাঁর খেলার সম্ভাবনা নেই।

ভক্ত-অনুরাগীরা অনেকেই জানতে মুখিয়ে রয়েছেন যে, কবে ফের মাঠে দেখা যাবে পন্থকে? আদৌ দেখা যাবে তো?

পন্থের শারীরিক অবস্থা নিয়ে এবার বড়সড় আপডেট দিলেন দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থার কর্তা শ্যাম শর্মা। যিনি সম্প্রতি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়েছিলেন। যেখানে চিকিৎসা ও রিহ্যাব চলছে পন্থের।

ডিডিসিএ-র ডিরেক্টর সংবাদসংস্থা এএনআইকে বলেছেন, 'ও দ্রুত সেরে উঠছে। খুব ভাল রিহ্যাব প্রক্রিয়া চলছে। ওর মাঠে ফেরা নিয়ে প্রশ্ন রয়েছে কারণ ওর লম্বা সময় লাগবে। তবে আমার বিশ্বাস ও দ্রুত মাঠে ফিরবে।'

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন পন্থ। এই মুহূর্তে বেঙ্গালুরুতে (Bengaluru) এনসিএ-তে (NCA) রয়েছেন তরুণ এই উইকেটকিপার ব্যাটার। রিহ্যাবে ব্যস্ত থাকার মধ্যেই জাতীয় দলে তাঁর সতীর্থদের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন পন্থ (Rishabh Pant)। সেই ছবিতে দেখা গিয়েছিল, পন্থ ছাড়াও শার্দুল ঠাকুর, কে এল রাহুল, যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও মহম্মদ সিরাজকে (Mohammad Siraj)। ছবির ক্যাপশনে পন্থ লিখেছিলেন, ''এই সতীর্থদের সঙ্গে রি-ইউনিয়ন সবসময় মজাদার।''

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে ঋষভ পন্থ একটি ভিডিও শেয়ার করেন যা আসলে দু'টি ভিন্ন সময়ে তোলা ভিডিওর সম্বন্বয়। উভয় ভিডিওতেই সিঁড়ি ভেঙে পন্থকে ওপরে উঠতে দেখা যাচ্ছে। প্রথমটিতে পন্থ বাঁ পা স্বাভাবিক ছন্দে ভাঁজ করে সিঁড়িতে ফেললেও, অস্ত্রোপচার হওয়া ডান পা ভাঁজ করতে পারছেন না তিনি। কয়েক ধাপ করে উঠছেন, আর দাঁড়িয়ে দম নিচ্ছেন। হাঁটুতে মোটা স্ট্র্যাপ জড়ানো। বোঝাই যাচ্ছে যে, সিঁড়ি দিয়ে উঠতে বেশ কষ্ট করতে হচ্ছে পন্থকে।

তবে ভিডিওর শেষ লগ্নে পন্থের হাঁটুর বর্তমান পরিস্থিতি দেখা গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তরতরিয়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠছেন রুরকির উইকেটকিপার-ব্যাটার। মুখে স্বস্তির হাসি। বোঝাই যাচ্ছে যে, অনেকটাই সেরে উঠেছেন পন্থ। খবর অনুযায়ী, বিসিসিআই পন্থকে দ্রুত সেরে উঠতে দেখে উচ্ছ্বসিত। বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাই ভারতীয় ক্রিকেট বোর্ড পন্থের রিহ্যাব প্রক্রিয়ার গতি বাড়িয়ে তাঁকে দ্রুত ম্য়াচ ফিট করে তুলতে আগ্রহী।

আরও পড়ুন: মহারাজা তোমারে সেলাম! সৌরভের জন্মদিনে KKR-এর পোস্টে কি তিক্ততা ভোলার চেষ্টা?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget