এক্সপ্লোর

Wriddhiman Saha: ''পন্থই প্রথম পছন্দ, ঋদ্ধিমানকে ভুল কিছু বলেননি দ্রাবিড়'', মন্তব্য প্রাক্তন নির্বাচকের

Wriddhiman Saha: শ্রীলঙ্কা (srilanka) সফরে টেস্ট সিরিজের জাতীয় দল থেকে বাদ পড়ার পরই মুখ খুলেছেন বাংলার তারকা উইকেট কিপার ব্যাটার। তাঁর পাশে দাঁড়াননি সৌরভ গঙ্গোপাধ্যায়, এমনও যেমন বলেছেন।

কলকাতা: ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত ব্যক্তির নাম ঋদ্ধিমান সাহা। শ্রীলঙ্কা (srilanka) সফরে টেস্ট সিরিজের জাতীয় দল থেকে বাদ পড়ার পরই মুখ খুলেছেন বাংলার তারকা উইকেট কিপার ব্যাটার। তাঁর পাশে দাঁড়াননি সৌরভ গঙ্গোপাধ্যায়, এমনও যেমন বলেছেন। তেমনই কোচ রাহুল দ্রাবিড় (rahul dravid) ঋদ্ধিমানকে (wriddhiman saha) অবসর নিতে বলেছিলেন বলেও জানিয়েছেন পাপালি। সেই ইস্যুতে এবার মুখ খুললেন প্রাক্তন জাতীয় নির্বাচক শরনদীপ সিংহ। তিনিও বলছেন যে টিম ম্যানেজমেন্ট পন্থকেই প্রথম পছন্দ হিসেবে দেখছে। ফলে দ্রাবিড়ের বক্তব্যে কোনও ভুল দেখছেন না তিনি। 

এক সাক্ষাৎকারে শরনদীপ বলেন, ''আমার মনে হয় না দ্রাবিড় কোনও কিছু ভুল বলেছেন সাহাকে। ঋদ্ধিমানকে ওঁর বয়সের দিকটাও ভাবতে হবে। ওঁর এখন ৩৭ বছর বয়স। ওঁ প্রথম একাদশেও সুযোগ পায় না। তাহলে কীভাবে ওঁকে দলে নেওয়া হবে শুধুমাত্র রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখার জন্য। ওঁর থেকেও তরুণ উইকেট কিপাররা যেখানে রয়েছে।'' এরপরই শরনদীপ আরও বলেন, ''ভবিষ্যতের দিকে তাকাতেই হবে। সেদিক থেকে বিবেচনা করলে পন্থই টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। কারণ এখনও অনেক বছর খেলতে পারবে ওঁ।''

এর আগে ঋদ্ধিমান ইস্যুতে কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, 'ওর কথায় আমি আহত হইনি। ঋদ্ধিমান সাহার প্রতি, ওর কৃতিত্ব এবং ভারতীয় ক্রিকেটে ওর অবদানের প্রতি আমি ভীষণ শ্রদ্ধাশীল। সেই জন্যই ওর সঙ্গে কথা বলেছিলাম। আমার মনে হয়েছিল সততা ও স্বচ্ছতা ওর প্রাপ্য। আমি ক্রিকেটারদের সঙ্গে কথা বলায় বিশ্বাসী। আমি যা বলব তার সঙ্গে ক্রিকেটারেরা সকলে একমত হবে তা আশা করি না। তাতে লাভ হয় না। প্লেয়ারদের সঙ্গে কঠিন কথোপকথন হতে পারে, কিন্তু তাই বলে সব কিছু ধামাচাপা দিয়ে দিলাম আর কথাই বললাম না, তা ঠিক নয়।'

প্রথম একাদশ নির্বাচনের সময় স্বচ্ছতা বজায় রাখার পক্ষপাতী দ্রাবিড়। বলেছেন, 'প্রত্যেক বার প্রথম একাদশ নির্বাচনের আগে কথা বলা জরুরি। কোনও ক্রিকেটার কেন বাদ পড়ছে সেই প্রশ্নের উত্তর খোলাখুলি দেওয়া উচিত। প্লেয়ারদের খারাপ লাগা ও হতাশ হয়ে পড়া স্বাভাবিক। আমি শুধু বোঝাতে চেয়েছিলাম যে, ঋষভ পন্থ এক নম্বর উইকেটকিপার-ব্যাটার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। আমি বলতে চেয়েছিলাম আমরা তরুণ একজন উইকেটকিপারকে তৈরি করতে চাই। তাতে ঋদ্ধিকে নিয়ে আমার শ্রদ্ধা পাল্টে যাচ্ছে না। আমার কাছে তো সবচেয়ে সহজ হল ক্রিকেটারদের সঙ্গে কথা না বলা বা আলোচনা না করা। কিন্তু আমি তা করব না। তবে একটা সময় আমি আশা করব আমি যে এই সামনাসামনি কথা বলতে পেরেছি সেই ব্যাপারটাকে সবাই শ্রদ্ধা করবে।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget