এক্সপ্লোর

Roger Federer: হাঁটুর অস্ত্রোপচারই বাধা, ইউএস ওপেনে দেখা যাবে না ফেডেরারকে

হাঁটুর চোটের জন্য অস্ত্রোপচারের পর কোর্টে ফিরতে অনেকটাই সময় লাগবে। তাই আসন্ন ইউএস ওপেন টুর্নামেন্টে তাঁকে দেখতে পাওয়া যাবে না। নিজের ইনস্টাগ্রামে সেই কথা নিজেই জানালেন সুইস টেনিস সম্রাট।

বাসেল: ইউএস ওপেনে খেলতে দেখা যাবে না রজার ফেডেরারকে। হাঁটুর চোটের জন্য অস্ত্রোপচারের পর কোর্টে ফিরতে অনেকটাই সময় লাগবে। তাই আসন্ন টুর্নামেন্টে তাঁকে দেখতে পাওয়া যাবে না। নিজের ইনস্টাগ্রামে সেই কথা নিজেই জানালেন সুইস টেনিস সম্রাট। 

গত ৮ অগাস্ট ছিল রজারের জন্মদিন। ৪০ পূরণ করলেন টেনিস বিশ্বের অন্যতম সেরা তারকা। টোকিও অলিম্পিক্স থেকেও নিজের নাম তুলে নিয়েছিলেন রজার হাঁটুর বিশ্রামের জন্য। ইউএস ওপেনে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিলেন রজার। নিজের সোশ্যাল মিডিয়ায় রজার জানান, 'আমাকে অনেকগুলো সপ্তাহ ক্রাচ নিয়ে হাঁটতে হবে। বেশ কয়েক মাস কোর্টের বাইরে থাকব আমি। নিজেকে ফের ছন্দে দেখতে চাই ও ফিরতে চাই। আমি জানি এই বয়সে এসে অস্ত্রোপচার করানোর ঝুঁকি রয়েছে। কতটা কঠিন। কিন্তু আমি তবুও একটা চেষ্টা করছি। আমি ফিট থাকতে চাই।'

এর আগে চলতি বছরের ফরাসি ওপেন থেকেও নাম তুলে নিয়েছিলেন রজার। টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে ওঠার পরই নাম তুলে নেন তিনি। এবারের ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডের লড়াইয়ে জার্মানির ডমিনিক কোয়েফারকে হারিয়ে দেন ফেডেরার। সেই ম্যাচে তিনি দুর্দান্ত লড়াই করেন। চতুর্থ রাউন্ডের ম্যাচে ইতালির ম্যাতিও বেরেত্তিনির মুখোমুখি হওয়ার কথা ছিল ফেডেরারের। কিন্তু তার আগেই সরে যান তিনি। 

এরপর উইম্বলডনে নেমেছিলেন রজার। কিন্তু সেখানও পারফর্ম করতে পারেননি। স্বপ্নভঙ্গ হয়েছিল রজার ফেডেরারের। প্রত্যাশা ছিল তাঁকে নিয়ে। কিন্তু অপ্রত্যাশিতভাবেই কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গিয়েছিলেন তিনি। উইম্বলডন বরাবরই রজারের পয়া কোর্ট। কিন্তু এই পয়া কোর্টেই হারের সম্মুখিন হতে হল ফেডেক্সকে। এইবার উইম্বলডনে জিতলে ৯ বার এই টুর্নামেন্টে খেতাব জয়ের মালিক হতেন রজার। তা আর হয় না। পোল্যান্ডের প্রতিপক্ষ হুবের হুরকাজের বিরুদ্ধে স্ট্রেট সেটে হেরে যান ফেডেরার। খেলার ফল ছিল হুবেরের পক্ষে ৬-৩, ৭-৬(৪), ৬-০।

এখনও পর্যন্ত ২০ বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ফেডেরার। রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচও ২০ বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। ফ্রেঞ্চ ওপেনেই সবচেয়ে বেশি সাফল্য নাদালের। এখানেই আবার সবচেয়ে খারাপ পারফরম্যান্স ফেডেরারের। এই সুইস তারকা মাত্র একবার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন।

 

সেরা শিরোনাম

FIFA World Cup: ৬৮ বছরে প্রথমবার, সবচেয়ে বেশি গোল হওয়ার নিরিখে কি বিশ্বরেকর্ড গড়বে এবারের বিশ্বকাপ?
৬৮ বছরে প্রথমবার, সবচেয়ে বেশি গোল হওয়ার নিরিখে কি বিশ্বরেকর্ড গড়বে এবারের বিশ্বকাপ?
India vs Bangladesh: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Limansa Thilakarathne: বাবা শ্রীলঙ্কা ক্রিকেটের কিংবদন্তি, ভারতে খেলতে এসে নজর কাড়ছেন মেয়ে লিমানসা
বাবা শ্রীলঙ্কা ক্রিকেটের কিংবদন্তি, ভারতে খেলতে এসে নজর কাড়ছেন মেয়ে লিমানসা
Bengal Cricket: ৭০ পেরিয়ে যাওয়ায় পদত্যাগ সিএবির অ্যাপেক্স কমিটির সদস্যের, ফের প্রশ্ন সহ সভাপতির বয়স নিয়ে
৭০ পেরিয়ে যাওয়ায় পদত্যাগ সিএবির অ্যাপেক্স কমিটির সদস্যের, ফের প্রশ্ন সহ সভাপতির বয়স নিয়ে

ভিডিও

Lake Club : রবীন্দ্র সরোবর লেকের লায়ন্স সাফারি পার্কে শিশুদের জন্য খুলে গেল নেচার ডিসকভারি পার্ক
Chok Bhanga 6ta LIVE: কলকাতায় আকাশ কালো করে প্রবল বৃষ্টি। ঘন ঘন বজ্রপাত । জল থৈ থৈ আর জি কর, SSKM
Taratala News: তারাতলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেখতে SSKM-এ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত
Taratala News: 'আমি যতদূর জানি, ওই গোডাউন বেআইনি নয়', তারাতলা-কাণ্ড প্রসঙ্গে বললেন Firhad Hakim
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ২। তারাতলায় ভাঙল নির্মীয়মান গোডাউন। অসহায় মৃত্যু একের পর এক নির্মাণকর্মীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
BAN vs IND: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
BAN vs IND: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
CM Suvendu Adhikari: অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
Taratala Rescue Operation: বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
North Bengal Landslide: নতুন ধসের জেরে বন্ধ NH ১০, ব্যাপক যানজট এই এলাকায়
নতুন ধসের জেরে বন্ধ NH ১০, ব্যাপক যানজট এই এলাকায়
Taratala Misshape: একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
Taratala Building Collapse: নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
Embed widget