এক্সপ্লোর

Australian Open 2024: ৪৩ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেন চ্য়াম্পিয়ন, কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জয় বোপান্নার

Rohan Bopanna And Matthew Ebden: বিশ্বের সবচেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের নজির গড়লেন ভারতের তারকা টেনিস প্লেয়ার।

মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন রোহন বোপান্না ও ম্যাথু এবডেন জুটি। ফাইনালে সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে ৭-৬, ৭-৫ গেমে হারালেন তাঁরা। ৪৩ বছর ১১ মাস বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রোহন (Rohan Bopanna)। বিশ্বের সবচেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) জয়ের নজির গড়লেন ভারতের তারকা টেনিস প্লেয়ার। 

সবচেয়ে বেশি বয়সে ট্রফি জেতার রেকর্ড ছিল ফরাসি খেলোয়াড় জাঁ জুলিয়েন রজারের। ২০২২ সালে ৪০ বছর ৯ মাস বয়সে ফরাসি ওপেন জিতেছিলেন তিনি। সঙ্গী ছিলেন মার্সেলো আরেভোলা। তার আগে মাইক ব্রায়ান ২০১৮ সালের ইউএস ওপেন জিতেছিলেন ৪০ বছর ৪ মাস বয়সে। তালিকায় তৃতীয় আর এক ভারতীয় লিয়েন্ডার পেজ়। তিনি ২০১৩ সালের ইউএস ওপেন জিতেছিলেন ৪০ বছর ২ মাস বয়সে। বোপান্না এঁদের সবাইকেই অনেকটা ছাপিয়ে গেলেন।

তবে পুরুষ-মহিলা মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড মার্টিনা নাভ্রাতিলোভার। তিনি ২০০৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস জিতেছিলেন লিয়েন্ডার পেজ়ের সঙ্গে জুটি বেধে। তখন নাভ্রাতিলোভার বয়স ৪৬ বছর ২৬১ দিন। গত বছরের ইউএস ওপেনের সময়ই এই রেকর্ড গড়ে ফেলতে পারতেন বোপান্না। তবে সে বার হেরে যান রাজীব রাম এবং জো সালিসবারি জুটির কাছে।

কিছুদিন আগেই বিশ্বরেকর্ড গড়েছেন। বিশ্বের সবচেয়ে বয়স্ক টেনিস প্লেয়ার হিসেবে পুরুষদের ডাবলসে ক্রমতালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন ৪৩ বছরের রোহন বোপান্না (Rohan Bopanna)। নিজের অস্ট্রেলিয়ান (Australian) টেনিস পার্টনারকে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের(Australian Open 2024) ফাইনালেও পৌঁছে গিয়েছেন। ২০০৩ সাল থেকে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিততে পারেননি। এবার সেই সুযোগ আছে। পারবেন? কথা শুনে মনে হবে যে কুড়ি বছরের বোপান্না। এক সাক্ষাৎকারে বলছেন, ''এখনও টেনিস খেলতে পারছি, এটার জন্যই আমি ভীষণ খুশি। বিশেষ করে ব্যথা নেই এখন আমার শরীরে। টেনিসটা খুব উপভোগ করছি। বিশ্বের ১ নম্বর টেনিস প্লেয়ার হিসেবে প্রতিটা মুহূর্ত কোর্টে উপভোগ করছি আমি।''

 চেষ্টার কোনও বিকল্প নেই এবং বয়স একটি সংখ্যা মাত্র। এই প্রবাদগুলি প্রায়শই শোনা যায়। এগুলি যে কতটা সত্য, তার জলজ্যান্ত উদাহরণ হলেন রোহন বোপান্না। বারংবার ভারতীয় তারকা প্রমাণ করে দিচ্ছেন যে তিনি মতান্তরে নিজের কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
Lee On Sachin: সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget