এক্সপ্লোর

IND vs SA: ধোনিকে টপকে টি-টোয়েন্টিতে নতুন রেকর্ডের মালিক রোহিত

IND vs SA T20: ভারত অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক ম্যাচ জয়ের নজির গড়লেন রোহিত।

তিরুঅনন্তপুরম: এশিয়া কাপ বাদ দিলে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে সময়টা দারুণ যাচ্ছে রোহিত শর্মার। প্রথম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে দল। বুধবার এই জয়ের সঙ্গে সঙ্গেই অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিংহ ধোনিকে টেক্কা দিলেন রোহিত শর্মা। গড়লেন নতুন রেকর্ড। ভারত অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক ম্যাচ জয়ের নজির গড়লেন রোহিত।

ধোনি এক ক্য়ালেন্ডার বর্ষে ১৫টি ম্যাচ জিতেছিলে

২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনি এক ক্যালেন্ডার বর্ষে ১৫ টি ম্যাচ জয়ের নজির গড়েছিলেন। গতকাল প্রোটিয়া বধের সঙ্গে সঙ্গে সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা। হিটম্যান সংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন চলতি বছরে। বাভুমাদের বিরুদ্ধে আরও ২টো ম্যাচ রয়েছে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে। 

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে টগবগ করছিল টিম ইন্ডিয়া (Team India)। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ছন্দ বজায় রাখল ভারতীয় দল। কেরল ক্রিকেট সংস্থার বাউন্সি পিচের চ্যালেঞ্জ সামলে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে (Ind vs SA) ৮ উইকেটে হারিয়ে দিল ভারত। তাও ২০ বল বাকি থাকতে। রীতিমতো দাপট দেখিয়ে। সেই সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মারা।

প্রথমে ব্যাট করে মাত্র ১০৬/৮ স্কোরে আটকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে গিয়েছিল ভারতও। পরপর ফিরে যান রোহিত শর্মা (০) ও বিরাট কোহলি (৩)। ১৭/২ হয়ে যাওয়ার পর ইনিংসের হাল ধরেন কে এল রাহুল ও সূর্যকুমার যাদব। অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটে ৯৩ রান যোগ করেন দুজনে। রাহুল ৫১ ও সূর্য ৫০ রানে অপরাজিত ছিলেন। ২০ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নেয় ভারত।

দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন পাঞ্জাবের পেসার অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন। যে আগুনে ছারখার হল প্রোটিয়াদের ইনিংস। এক ওভারে তিন উইকেট তুলে নিলেন অর্শদীপ। তাঁর দাপটে দক্ষিণ আফ্রিকা শুরুতেই এমন চাপে পড়ে গেল যে, গোটা ইনিংসে সেই চাপ কাটিয়ে আর বেরতেই পারল না।
দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন পাঞ্জাবের পেসার অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন। যে আগুনে ছারখার হল প্রোটিয়াদের ইনিংস। এক ওভারে তিন উইকেট তুলে নিলেন অর্শদীপ। তাঁর দাপটে দক্ষিণ আফ্রিকা শুরুতেই এমন চাপে পড়ে গেল যে, গোটা ইনিংসে সেই চাপ কাটিয়ে আর বেরতেই পারল না। 

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget