এক্সপ্লোর

ব্যাটিংয়ে শৃঙ্খলার ফলেই সাফল্য পাচ্ছি, বলছেন রোহিত

বিরাট বলেছেন, সেমিফাইনালে কাদের বিরুদ্ধে খেলতে হবে সেটা নিয়ে কিছু ভাবছি না।

লিডস: এবারের বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ক্রিকেটার হিসেবে একটি বিশ্বকাপে পাঁচটি শতরানের রেকর্ড গড়েছেন তিনি। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে এই রেকর্ড গড়ার পর তিনি বলছেন, ব্যাটিংয়ে শৃঙ্খলার ফলেই সাফল্য পাচ্ছেন। এদিন ৯৪ বলে ১০৩ রান করেন রোহিত। খেলা শেষ হওয়ার পর তিনি বলেছেন, ‘ব্যাটিংয়ে শৃঙ্খলা থাকা দরকার। অতীত থেকে আমি সেটা শিখেছি। যা হয়েছে সেটা অতীত, ক্রিকেটে প্রতিদিন নতুন। আমি প্রতিদিন নতুন করে শুরু করতে চাই। আমি এটা ভেবে খেলতে নামি যে এর আগে একটিও একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলিনি বা এই প্রতিযোগিতায় একটিও শতরান করিনি। এটাই আমি সবসময় নিজেকে বলি।’ রোহিত আরও বলেছেন, ‘পাঁচটি শতরান করার কথা ভাবিনি। আমি শুধু নিজের কাজটা করার কথাই ভাবছিলাম। নজির গড়ার কথা ভাবিনি। আমি জানি, ভাল খেলতে পারলে এমনিতেই নজির গড়ব। আমার কাজ হল দলকে জেতানো।’ ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘আমরা ভাল খেলতে চেয়েছিলাম, কিন্তু এরকম ফলের কথা ভাবিনি। তবে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখাতে পারলে এবং কঠোর পরিশ্রম করলে এরকম জয় আসে। দলের পারফরম্যান্সে আমি গর্বিত।’ বিরাট আরও বলেছেন, ‘সেমিফাইনালে কাদের বিরুদ্ধে খেলতে হবে সেটা নিয়ে কিছু ভাবছি না। প্রতিপক্ষ কে সেটা কোনও ব্যাপার না। আমরা ভাল খেলতে না পারলে যে কোনও দলের কাছে হেরে যাব। ভাল খেললে যে কোনও দলকে হারিয়ে দেব। নিজেদের দক্ষতার উপর বিশ্বাস আছে। তাই সেমিফাইনালে প্রতিপক্ষ যে দলই আমাদের সামনে পড়ুক না কেন, ভাল ক্রিকেট খেলে জয় চাই।’

সেরা শিরোনাম

Indian Premier League: ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
ACC Men's U19 Asia Cup 2026: চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget