এক্সপ্লোর

Rohit Sharma: জীবনদান পেয়েই ওয়ান ডে ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি খেলেছিলেন রোহিত

Rohit Sharma: ২০১৩ সালে এই মাঠেই টেস্টে প্রথমবার দেশের হয়ে খেলতে নেমেছিলেন। তখনও ভাবেননি যে এক বছর পরেই বিশ্ব ক্রিকেটের এক অনন্য রেকর্ডের মালিক হয়ে যাবেন তিনি।

কলকাতা: ইডেন গার্ডেন্স হরভজন সিংহকে খালি হাতে ফেরায়নি। এই মাঠ কখনও ভিভিএস লক্ষ্মণকেও নিরাশ করেনি। ক্রিকেটের নন্দনকান তেমনই পয়া রোহতি শর্মার জন্যও। ২০১৩ সালে এই মাঠেই টেস্টে প্রথমবার দেশের হয়ে খেলতে নেমেছিলেন। তখনও ভাবেননি যে এক বছর পরেই বিশ্ব ক্রিকেটের এক অনন্য রেকর্ডের মালিক হয়ে যাবেন তিনি। যা আজও অক্ষত। ওয়ান ডে কেরিয়ারে রোহিত বিশ্বের একমাত্র ব্য়াটার হিসেবে ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার মধ্যে সেরা ইনিংসটিই এসেছিল ইডেন থেকে। ২৬৪ রানের অতিমানবীয় ইনিংস। যা শুধু সেই ম্যাচে ভারতকেই জয় এনে দেয়নি। ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসও ছিল। আজকের ওস্তাদের মার সিরিজে আমাদের প্রতিবেদন সেই ইনিংস নিয়েই --

ঝুড়িঝুড়ি রেকর্ড, ঐতিহ্য ও কমবেশি বিশ্ব ক্রিকেটে প্রথম সবকিছু। ঐতিহ্যবাহী এই মাঠ যেন রোহিত শর্মার প্রতি একটু বেশি সদয়। ২০১৩ সালে ইডেনেই ভারতের হয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন হিটম্যান। অভিষেকেই শতরান হাঁকিয়েছিলেন তিনি। ঠিক এক বছর পরই সেই মাঠ ফের একবার হিটম্যানের হিট শো দেখার জন্য প্রস্তুত ছিল। দীপাবলির মরসুম, শীতের হিমল হাওয়া সবে হালকা হালকা বইছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজের চতুর্থ ম্যাচ। ক্রিকেট পাগল দর্শকদের ভিড় বেড়েছিল বিকেলের পর থেকেই। 

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অজিঙ্ক রাহানেকে সঙ্গী করে মাঠে নেমেছিলেন রোহিত। প্রথম উইকেটে ৪০ রান বোর্ডে তোলার পর ২৮ রান করে প্যাভিলিয়ন ফেরেন রাহানে। এরপরই নিজের গিয়ার বদলে নেন হিটম্যান। বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে লঙ্কা বোলিং লাইন আপকে রীতিমতো ধ্বংস করার মেজাজে ছিলেন রোহিত। ১৭৩ বলে রোহিত দ্বারা খেলা এই ইনিংসকে কোনো খেলোয়াড়ের পক্ষে ভাঙা মুশকিলই নয় অসম্ভব মনে হয়। গোটা ইনিংসটি ব্যাট করে শেষ বলে যখন ক্যাচ আউট হয়ে ফিরছেন তখন রোহিতের নামের পাশে জ্বলজ্বল করছে ১৭৩ বলে ২৬৪ রান। ৩৩টি বাউন্ডারি ও ৯টি গগণচুম্বি ছক্কা হাঁকিয়েছিলেন হিটম্যান। সেদিন স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ, পুল, হুক সবকিছুই যেন অত্যন্ত নিঁখুত ছিল রোহিতর। 

তবে ঐতিহাসিক এই ইনিংসটি হয়ত আসতই না যদি সেদিন থিসারা পেরেরার সেই সহজ ক্যাচটি লুফে নিতেন। থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন লঙ্কা অলরাউন্ডার। রোহিত তখন মাত্র ৪ রানে ব্যাট করছেন। চালিয়ে খেলতে গিয়ে বল উঠিয়ে দিয়েছিলেন থার্ড ম্যানে। কিন্তু সেই সহজ ক্যাচ মিস করেন পেরেরা। বাকিটা ইতিহাস ...

সেদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৫ উইকেট হারিয়ে ৪০৪ রান করেছিল। বিরাট কোহলি ৬৬ রান করেছিলেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৫১ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৪ উইকেট নিয়েছিলেন ধবল কূলকর্ণী। ২টো করে উইকেট নিয়েছিলেন উমেশ যাদব, স্টুয়ার্ট বিনি ও অক্ষর পটেল।

রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে তিনটি ডবল সেঞ্চুরি করেছেন। তিনি প্রথম ডবল সেঞ্চুরি ২০৯ রান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন। অন্যদিকে নিজের দ্বিতীয় ডবল সেঞ্চুরি তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেনে ২৬৪ রানের করেছিলেন। আর তৃতীয় ডবল সেঞ্চুরিও তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধেই ২০৮ রান করেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget